শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত

দুদিন বন্ধের পর শনিবার থেকে চলবে মেট্রোরেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ঈদের দুদিন বন্ধের পর আগামীকাল শনিবার ( ১৩ এপ্রিল ) থেকে মেট্রোরেল চলাচল শুরু করবে। তবে রমজান মাস উপলক্ষে শেষের এক ঘণ্টা বাড়ানো হয়েছিল, সেটি আর থাকছে না।

রমজান মাস শুরু আগে গত ২৬ মার্চ মেট্রোরেল পরিচালনা সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক একথা জানিয়েছিলেন।

মেট্রোরেলের সময় বাড়ানোর বিষয়ে তিনি বলেন, ‘রমজান উপলক্ষে মেট্রোরেল চলাচলের সময় শেষের এক ঘণ্টা বাড়ানো হয়েছে। সর্বশেষ ট্রেনটি ৮টা ৪০ মিনিটের পরিবর্তে ৯টা ৪০ মিনিট মতিঝিল থেকে ছাড়বে। ঈদের পর আবারও আগের সময়সূচিতে চলবে মেট্রোরেল।’

এক ঘণ্টা চলাচলের সক্ষমতা থাকার পরেও কেন আবারও সময় কমানো হবে এই প্রশ্নে তিনি বলেছিলেন, ‘রোজার এক মাস দেখবো। যদি শেষের এক ঘণ্টায় পর্যাপ্ত যাত্রী পাই তাহলে ট্রেন ৯টা ৪০ মিনিট পর্যন্ত চলাচল করবে।’

বিনু/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ