রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে বিকেএমের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক

শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরছেন না : বিবিসিকে জয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে সোমবার (৫ আগস্ট) দুপুরে দেশ ছেড়েছেন শেখ হাসিনা।

ভারতের গণমাধ্যম এনডিটিভির তথ্যমতে, তাকে বহন করা উড়োজাহাজটি দেশটির উত্তর প্রদেশের গাজিয়াবাদে হিন্দন বিমানঘাঁটিতে অবতরণ করেছে।

প্রধানমন্ত্রীর পদ থেকে সদ্য পদত্যাগ করা শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরছেন না বলে বিবিসিকে জানিয়েছেন তার সজীব ওয়াজেদ জয়। 

তিনি বলেছেন, তার মায়ের আর কোনো রাজনৈতিক প্রত্যাবর্তন হবে না।

একই সঙ্গে জানান, তিনি ‘এত হতাশ যে তার সব কঠোর পরিশ্রমের পরও কিছু মানুষ তার বিরুদ্ধে দাঁড়াচ্ছে’।

বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের নিউজআওয়ারে কথা বলার সময় জয় আরো বলেন, তার মা গতকাল (রবিবার) থেকেই পদত্যাগ করার কথা বিবেচনা করছিলেন। পরিবার জোর দেওয়ার পরে নিজের সুরক্ষার জন্য তিনি দেশ ছেড়েছেন।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ