রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে বিকেএমের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক

মুক্তি পাচ্ছেন খালেদা জিয়া!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ফাইল ছবি

শিগগির বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে তার সু-চিকিৎসার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

সোমবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুলসহ রাজনৈতিক নেতাদের সামনে একথা বলেছেন সেনাপ্রধান।

বিষয়টি  গণমাধ্যমকে নিশ্চিত করেছে বিএনপির একাধিক সূত্র।

দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি ও চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে দল ও তার পরিবারের পক্ষ থেকে বারবার আবেদন জানানো হলেও সরকার এতে সাড়া দেয়নি। বরং নির্বাহী আদেশে দুটি শর্তে ছয় মাস করে তাকে মুক্তি দেওয়া হয়। শর্তগুলো হলো— ঢাকাস্থ নিজ বাসায় থেকে চিকিৎসা করতে হবে এবং দেশের বাইরে যেতে পারবেন না।

সব শেষে গত ২১ মার্চ নির্বাহী আদেশে আটবারের মতো তার মুক্তির মেয়াদ বাড়ায় আওয়ামী লীগ সরকার।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ