রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে বিকেএমের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক

অন্তর্বর্তীকালীন সরকারে আলেমদের প্রতিনিধিত্ব চান হেফাজতে ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অন্তর্বর্তীকালীন সরকারে আলেমদের রাখার দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর মাওলানা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব মাওলানা সাজেদুর রহমান।

আজ বুধবার (৭ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতৃদ্বয় এই দাবি জানান।

বিবৃতিতে তারা বলেন, একটি সর্বজনগ্রাহ্য ও স্বল্পমেয়াদী অন্তর্বর্তী সরকার ঘোষণা দিতে রাষ্ট্রপতিকে জোর আহ্বান জানাচ্ছি। ওই অন্তর্বর্তী সরকারে আলেমদের প্রতিনিধিত্বও নিশ্চিত করতে হবে। কারণ ৫ মে শাপলা চত্বর থেকে শুরু করে এ পর্যন্ত আলেমদের ব্যাপক কোরবানি রয়েছে। এমনকি ছাত্রজনতার বিপ্লবে মাদরাসার শিক্ষক ও ছাত্রদের অংশগ্রহণ ও ত্যাগও অস্বীকার করার সুযোগ নেই। সুতরাং, ছাত্রদের বিপ্লব চুরি করে এখন কোনো সেক্যুলার ষড়যন্ত্র হলে আমরা তা মেনে নিব না।

দেশে উদ্ভূত পরিস্থিতিতে চলমান অরাজকতা বন্ধের আহ্বান জানিয়ে নেতৃদ্বয় বলেন, আমাদের নেতাকর্মী ও সমর্থকদের বলছি, আপনারা নিজ নিজ এলাকায় বিভিন্ন স্বেচ্ছাসেবক টিম গঠন করুন। রাতে ও দিনে ভাগ করে টিমগুলোকে দায়িত্ব দিন। নিজ নিজ এলাকার সরকারি স্থাপনা, থানা, দোকানপাট ও সংখ্যালঘুদের জানমাল ও উপাসনালয় পাহারা দিন। এ ক্রান্তিকালে আমি আবারও আপনাদের পূর্ণ সক্রিয়তার আহ্বান জানাচ্ছি। এই উদ্ভূত পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা রক্ষায় যার যার জায়গায় ঐক্যবদ্ধভাবে নাগরিক দায়িত্ব পালন করতে হবে। আমাদের দেশকে আমাদেরই হেফাজত করতে হবে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ