রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে বিকেএমের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক

শপথ নিলেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাগণ

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস এবং অন্য উপদেষ্টারা শপথ নিয়েছেন।

বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ৯টা ২২ মিনিটে শপথ নেন ড. মুহাম্মদ ইউনূস এবং ৯টা ২৮ মিনিটে শপথ নেন অন্য উপদেষ্টারা।

এর আগে মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, প্রধান উপদেষ্টাসহ মোট ১৭ জন সদস্য থাকছেন অন্তর্বর্তীকালীন সরকারে। তবে, আজ শপথ নেন মোট ১৪ জন। শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল পুরস্কারজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। অন্য উপদেষ্টারা হলেন :

* সালেহ উদ্দিন আহমেদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর

* ড. আসিফ নজরুল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক

* আদিলুর রহমান খান, মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক

* এ এফ হাসান আরিফ, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সাবেক অ্যাটর্নি জেনারেল

* তৌহিদ হোসেন, সাবেক পররাষ্ট্র সচিব

* সৈয়দা রিজওয়ানা হাসান, বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) প্রধান নির্বাহী ও সুপ্রিম কোর্টের আইনজীবী

* মো. নাহিদ ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

* আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

* ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, নিরাপত্তা বিশ্লেষক

* সুপ্রদীপ চাকমা, সাবেক রাষ্ট্রদূত

* ফরিদা আখতার, সরকারি সংস্থা উবিনীগের (উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণা) নির্বাহী পরিচালক

* অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায়, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক

* ড. মাওলানা আ ফ ম খালিদ হোসেন, আলেম সমাজের প্রতিনিধি

* নুরজাহান বেগম, গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক

* শারমিন মুরশিদ, ব্রতী’র প্রধান নির্বাহী কর্মকর্তা

* ফারুক-ই-আজম, মুক্তিযুদ্ধে অপারেশন জ্যাকপটের উপ-অধিনায়ক

উল্লেখ্য, উপদেষ্টা সুপ্রদিপ চাকমা, বিধান রঞ্জন রায় এবং ফারুক-ই-আজম ঢাকার বাইরে থাকায় শপথ নিতে পারেননি।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ