রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে বিকেএমের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক

তারুণ্য-অভিজ্ঞতার সংমিশ্রণই দেশকে রিপ্রেজেন্ট করে: আসিফ মাহমুদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, সরকারের পঁচিশ থেকে পঁচাশির যে তারুণ্য ও অভিজ্ঞতার সংমিশ্রণ হয়েছে, সেটিই বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে। এটি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে।

শুক্রবার (৯ আগস্ট) বেলা সাড়ে এগারোটায় কেন্দ্রীয় শহীদ মিনারে আসিফ মাহমুদ সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, আশা করি আমরা যে দাবি নিয়ে আন্দোলন করেছিলাম, শিক্ষার্থীদের সেই দাবি গুলো পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে সক্ষম হবো।  

বিশ্ববিদ্যালয় পরিচালনা ব্যবস্থার ব্যাপারে আসিফ মাহমুদ বলেন, বিশ্ববিদ্যালয়ের অন্যায়, অনিয়ম নিয়ে আমাদের দীর্ঘ লড়াই আছে। আমরা ৫/৬ বছর ধরে ক্যাম্পাসে এসব নিয়ে অ্যাক্টিভিজম করেছি। আমাদের সুস্পষ্ট দাবি আছে। যেহেতু আমরা এখন সরকারে আছি আমরা সর্বোচ্চ দ্রুত সময়ের মধ্যে এগুলো বাস্তবায়ন করার চেষ্টা করব।

তিনি আরও বলেন, কে কোন মন্ত্রণালয় পাচ্ছেন সেটা এখনো সিদ্ধান্ত হয় নি। হয়তো আজকে জানতে পারব।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ