রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন জাতীয় মহিলা মাদরাসার ১০০ ছাত্রী গাজীপুরে বিকেএমের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’

৭ দিনের মধ্যে অবৈধ অস্ত্র জমার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন

আগামী ৭ দিনের মধ্যে লুট হওয়া অস্ত্র থানায় জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন।

সোমবার (১২ আগস্ট) ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আহত আনসার সদস্যদের খোঁজখবর নেয়ার পরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, আগামী সোমবারের (১৯ আগস্ট) মধ্যে অস্ত্র জমা না দিলে অস্ত্র উদ্ধার অভিযান শুরু হবে। তখন অস্ত্র পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, বড় পরিসরে তদন্ত করা দরকার, সিভিল ড্রেসে কারা আনসার এলাকায় গিয়ে তাদের ওপর ফায়ার করল, এটা খুবই মারাত্মক ও উদ্বেগজনক। যা ঘটেছে তারজন্য শুধু কমিটি না, আন্তর্জাতিক পর্যায়েও আমাদের সহায়তা চাইতে হবে।

তিনি আরও বলেন, মারামারি করে লাভ নেই। আর কোনো মৃত্যু আমরা চাই না। আমরা উসকানি দিলে আপনারা টিকতে পারতেন না। দেশকে আরেকজনের হাতে তুলে দেবেন না। এদেশের মানুষ এত তাড়াতাড়ি ভুলে যায়নি ঘটনা, ভুলেনি, ভুলতে আরও সময় লাগবে। পাল্টা রেভ্যুলেশন করতে গেলে আরও রক্ত যাবে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ