রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন জাতীয় মহিলা মাদরাসার ১০০ ছাত্রী গাজীপুরে বিকেএমের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’

আন্দোলনে ক্ষয়ক্ষতি জানতে চাওয়া সেই চিঠি বাতিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কোটাবিরোধী আন্দোলনে সংঘটিত ক্ষয়ক্ষতি নিরূপণে ধর্ম মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থার প্রধানদের একটি চিঠি দেওয়া হয়েছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি ধর্ম উপদেষ্টার নজরে আসে। পরে তিনি চিঠিটি বাতিল করেছেন।

সোমবার (১২ আগস্ট) আরেকটি প্রজ্ঞাপনের মাধ্যমে আগের চিঠিটি ‘ভুলক্রমে’ দেওয়া হয়েছিল জানিয়ে বাতিল করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কোটাবিরোধী আন্দোলনের নামে সংঘটিত সহিংসতা, নাশকতা, অগ্নিসংযোগ, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় সংঘটিত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের লক্ষ্যে তথ্য সরবরাহ প্রসঙ্গে শিরোনামে ভুলক্রমে জারি করা পত্রটি নির্দেশক্রমে বাতিল করা হলো।

আগের চিঠিতে গত ১৬ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত সময়ের তথ্য চাওয়া হয়েছিল। যা ‘ভুলক্রমে’ দেওয়া হয়েছে বলে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় প্রশাসন-১ শাখা থেকে জানানো হয়েছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ