সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব কলকাতার শিয়ালদহ স্টেশনের বাইরে আগুন, আতঙ্কে যাত্রীরা নাটোরে লাশবাহী অ্যাম্বুলেন্স ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৮ ভারতে ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বললেন হিন্দু মন্ত্রী মাদরাসায় কি এলিটরা আসবে? অভিনয় ছেড়ে ধর্মকর্মে ঝুঁকেছেন দুই অভিনেত্রী! মোহাম্মদপুর পূর্ব থানা কমিটি গঠন উপলক্ষে বিকেএমের দায়িত্বশীল সভা মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক উপপ্রধানের হাতে কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য

গণঅভ্যুত্থানের ছবি-ভিডিও জমা দেওয়ার অনুরোধ বিশেষ সেলের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের ছবি, ভিডিও ফুটেজ, বক্তব্য, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত নিবন্ধ ও রিপোর্ট জমা দেওয়ার অনুরোধ করেছে স্বাস্থ্যসেবা বিভাগের আওতায় গঠিত গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল।

গণঅভ্যুত্থানে গৌরবোজ্জ্বল ইতিহাস সংগ্রহ ও সংরক্ষণের লক্ষ্যে এই অনুরোধ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার এই বিশেষ সেলের দলনেতা ও অতিরিক্ত সচিব খন্দকার জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বস্তরের জনসাধারণের কাছ থেকে গণঅভ্যুত্থানকালীন গত বছরের ১৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সংঘটিত ঘটনাবলির স্থিরচিত্র, ভিডিও ফুটেজ আহ্বান করা হচ্ছে। এমতাবস্থায় গণ-অভ্যুত্থানকালীন ধারণকৃত স্থিরচিত্র, ভিডিও ফুটেজ, ডকুমেন্টারি ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের গুগল ড্রাইভে (muspecialcell36@gmail.com) আপলোড করতে অনুরোধ করা হলো।

এসব তথ্য (স্থিরচিত্র, ভিডিও ফুটেজ ও ডকুমেন্টারি) বর্ণিত সময়ের মধ্যে গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের কার্যালয়ে (দ্বিতীয় তলা, ভবন নম্বর ২, বিএসএল অফিস কমপ্লেক্স, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, ঢাকা) পেনড্রাইভযোগে প্রেরণ অথবা সরাসরি হস্তান্তর করা যাবে বলেও গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ