সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব কলকাতার শিয়ালদহ স্টেশনের বাইরে আগুন, আতঙ্কে যাত্রীরা নাটোরে লাশবাহী অ্যাম্বুলেন্স ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৮ ভারতে ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বললেন হিন্দু মন্ত্রী মাদরাসায় কি এলিটরা আসবে? অভিনয় ছেড়ে ধর্মকর্মে ঝুঁকেছেন দুই অভিনেত্রী! মোহাম্মদপুর পূর্ব থানা কমিটি গঠন উপলক্ষে বিকেএমের দায়িত্বশীল সভা মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক উপপ্রধানের হাতে কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য

রাজধানীতে খেলাফত মজলিসের শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে রাজধানীর উত্তরা আজমপুরে শীতার্ত নারী পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

জানা যায়, এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন সংগঠনের যুগ্ম মহাসচিব অধ্যাপক মোঃ আব্দুল জলিল।

এ সময় তিনি বলেন, তীব্র শীতে সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে। কনকনে শীতে খোলা আকাশের নিচে অবস্থানকারী মানুষদের কষ্ট অবর্ণনীয়। এ অবস্থায় রাজধানীসহ সারাদেশে শীতবস্ত্র নিয়ে সামার্থবানের শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে হবে।

খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে রাজধানীর ছয়টি স্পট থেকে শীতবস্তু বিতরণের সিদ্ধন্ত গ্রহণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ খন্দকার, ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যাপক মাওলানা সাইফ উদ্দিন আহমেদ খন্দকার, সেক্রেটারি মাওলানা আজিজুল হক সহ নেতৃবৃন্দ।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ