সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব কলকাতার শিয়ালদহ স্টেশনের বাইরে আগুন, আতঙ্কে যাত্রীরা নাটোরে লাশবাহী অ্যাম্বুলেন্স ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৮ ভারতে ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বললেন হিন্দু মন্ত্রী মাদরাসায় কি এলিটরা আসবে? অভিনয় ছেড়ে ধর্মকর্মে ঝুঁকেছেন দুই অভিনেত্রী! মোহাম্মদপুর পূর্ব থানা কমিটি গঠন উপলক্ষে বিকেএমের দায়িত্বশীল সভা মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক উপপ্রধানের হাতে কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য

শাপলা চত্বর ট্রাজেডি; সব সিদ্ধান্ত আসত উপর থেকে: সোহেল তাজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ

শাপলা চত্বরের ঘটনা নিয়ে সৈয়দ আশরাফকে নিয়ে যেসব দোষারোপ করা হয় সেগুলো সত্য নয় বলে দাবি করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। তিনি বলেন, আপনারা যারা আশরাফ ভাইকে শাপলা চত্বর নিয়ে দোষারোপ করছেন তা সঠিক নয়- তিনি হয়তো কিছু কথা বলে থাকতে পারেন, কিন্তু সব সিদ্ধান্ত আসতো একেবারে উপর থেকে।

শুক্রবার (৩ জানুয়ারি) বিকেল ৫টা ৩৪ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।

‘হাঁটে হাড়ি ভাঙা’ প্রথম পর্ব শিরোনামে দেওয়া পোস্টে সোহেল তাজ লিখেছেন, ‘আপনারা যারা আশরাফ ভাইকে শাপলা চত্বর নিয়ে দোষারোপ করছেন তা সঠিক না, তিনি হয়তো কিছু কথা বলে থাকতে পারেন কিন্তু সব সিদ্ধান্ত আসত একেবারে উপর থেকে।’ এ সময় পোস্টে তিনি ‘সিরিজ চলবে, এখন আমার পালা’ বলেও ইঙ্গিত দেন।

প্রসঙ্গত, ২০১৩ সালের ৫ মে রাজধানীর ব্যস্ততম ও অন্যতম বাণিজ্যিক এলাকা মতিঝিলের শাপলা চত্বরে কর্মসূচি দিয়েছিল উপমহাদেশের সর্ববৃহৎ অরাজনৈতিক সংগঠ হেফাজতে ইসলাম বাংলাদেশ। কয়েকজন ব্লগারের বিরুদ্ধে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করার অভিযোগ ও নারী নীতির বিরোধিতা করাসহ ১৩ দফা দাবি তুলে ধরে সংগঠনটি।

সংগঠনটির ওই কর্মসূচিকে কেন্দ্র করে সারা দেশে ব্যাপক উত্তেজনা কাজ করেছিল। রাতে শাপলা চত্বর ঘিরে তৈরি হয়েছিল এক ভীতিকর পরিবেশ। ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকার হামলা চালিয়ে খালি করে শাপলা চত্বর। শহীদ করে অগণিত আলেম ও সাধারণ জনতা।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ