সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব কলকাতার শিয়ালদহ স্টেশনের বাইরে আগুন, আতঙ্কে যাত্রীরা নাটোরে লাশবাহী অ্যাম্বুলেন্স ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৮ ভারতে ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বললেন হিন্দু মন্ত্রী মাদরাসায় কি এলিটরা আসবে? অভিনয় ছেড়ে ধর্মকর্মে ঝুঁকেছেন দুই অভিনেত্রী! মোহাম্মদপুর পূর্ব থানা কমিটি গঠন উপলক্ষে বিকেএমের দায়িত্বশীল সভা মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক উপপ্রধানের হাতে কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য

হাসিনার ভারতীয় ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়টি জনগণ ভালোভাবে নেয়নি: রিজভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গণহত্যাকারী শেখ হাসিনার ভারতীয় ভিসার মেয়াদ বাড়ানো বিষয়টি বাংলাদেশের জনগণ ভালোভাবে নেয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (৮ জানুয়ারি) সকালে রাজধানীর গ্যান্ডারিয়ায় জুলাই অভ্যুত্থানে নিহত চারজনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে বক্তব্য দিচ্ছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ফাইল ছবি

বুধবার (৮ জানুয়ারি) সকালে রাজধানীর গ্যান্ডারিয়ায় জুলাই অভ্যুত্থানে নিহত চারজনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে বক্তব্য দিচ্ছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ফাইল ছবি

বুধবার (৮ জানুয়ারি) সকালে রাজধানীর গ্যান্ডারিয়ায় জুলাই অভ্যুত্থানে নিহত চারজনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়ে ভারত তাদের স্বাধীনতা ও গণতন্ত্রকে অবমূল্যায়ন করছে।

মুদ্রণ ব্যবসার সঙ্গে শেখ হাসিনার ঘনিষ্ঠজনরা জড়িত আছেন অভিযোগ করে রিজভী বলেন, নতুন বছরে বই বিতরণ নিয়ে শিক্ষা উপদেষ্টা দায়সারা মন্তব্য করেছেন। এ ছাড়াও, যারা জনতার বিরুদ্ধে অস্ত্র ধরেছে তাদের বিচারের পাশাপাশি শেখ হাসিনার দোসরদের নামে থাকা সব স্থাপনা শহীদদের নামে নামকরণের আহবান জানান তিনি।

রিজভীর অভিযোগ, আন্তর্জাতিক প্রেসক্রিপশনে নিত্যপণ্যের দাম বাড়িয়ে জনগণের প্রত্যাশার ব্যত্যয় ঘটিয়েছে সরকার।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ