বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
অত্যাধুনিক মার্কিন ড্রোন ভূপাতিত হারামাইনে এ সপ্তাহে খুতবা দেবেন শায়খ মাহের ও শায়খ হুসাইন বিকেএম পল্টন থানা শাখার সভাপতি বদর ও সম্পাদক মনির ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যমন্ত্রীর পরামর্শ ও হাসপাতালগুলোকে জরুরি নির্দেশ ৭ দলের সঙ্গে বসছে হেফাজত, আজ চোখ থাকবে বাবুনগরে শাপলা হত্যাকাণ্ড: হাসিনাসহ ৪২ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা সাবেক আমির হাসপাতালে, দেখতে গেলেন বিকেএম মহাসচিব সরকারের শিক্ষার্থীবান্ধব উদ্যোগকে স্বাগত জানাল ইসলামী ছাত্র আন্দোলন ক্রিপ্টোকারেন্সি নিয়ে মুফতি তাকি উসমানীর ফতোয়া, ব্যাখ্যা চাইল পাকিস্তান সরকার অনলাইনের দীনদার, পরিচয় নাকি মুখোশ?

চট্টগ্রামে ওয়াসিম হত্যা: ১৫ জনের বিরুদ্ধ গ্রেফতারি পরোয়ানা জারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলাই আন্দোলনের দ্বিতীয় শহীদ চট্টগ্রাম কলেজের ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম হত্যা মামলায় ১৫ জনের বিরুদ্ধ গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মঙ্গলবার ওয়াসিমসহ ছয়জনকে হত্যা মামলার প্রাথমিক তদন্ত শেষে ১৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন বিচারপতির ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

তাদের মধ্যে চট্টগ্রামের সাবেক দুই মেয়র আ জ ম নাসির ও রেজাউল করিম এবং তৎকালীন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের নাম জানা গেছে।

উল্লেখ্য, কোটাসংস্কার আন্দোলন চলাকালে গত বছরের ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে শহীদ হন আবু সাঈদ। একই দিন চট্টগ্রামের মুরাদপুর এলাকায় যুবলীগ-ছাত্রলীগ ও পুলিশের গুলিতে শহীদ হন ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ