বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
অত্যাধুনিক মার্কিন ড্রোন ভূপাতিত হারামাইনে এ সপ্তাহে খুতবা দেবেন শায়খ মাহের ও শায়খ হুসাইন বিকেএম পল্টন থানা শাখার সভাপতি বদর ও সম্পাদক মনির ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যমন্ত্রীর পরামর্শ ও হাসপাতালগুলোকে জরুরি নির্দেশ ৭ দলের সঙ্গে বসছে হেফাজত, আজ চোখ থাকবে বাবুনগরে শাপলা হত্যাকাণ্ড: হাসিনাসহ ৪২ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা সাবেক আমির হাসপাতালে, দেখতে গেলেন বিকেএম মহাসচিব সরকারের শিক্ষার্থীবান্ধব উদ্যোগকে স্বাগত জানাল ইসলামী ছাত্র আন্দোলন ক্রিপ্টোকারেন্সি নিয়ে মুফতি তাকি উসমানীর ফতোয়া, ব্যাখ্যা চাইল পাকিস্তান সরকার অনলাইনের দীনদার, পরিচয় নাকি মুখোশ?

শহিদ আবু সাঈদের ভাস্কর্য চান না তার পরিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৈয়ব আহমেদ সিয়াম 

শহিদ আবু সাঈদের ভাই জুলাই স্মৃতি সংরক্ষণ পরিষদের মাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় জানান, “আমরা আবু সাঈদের ভাস্কর্য, মূর্তি বা মূরাল না করতে স্টেটমেন্ট দিয়েছি। আবু সাঈদ এই সংগ্রামের অনুপ্রেরণা হিসাবে বেঁচে থাকুক বিধিসম্মতভাবে। আমরা মুসলিম, ইসলামে বিধিসম্মত না এমনকিছু আমরা চাই না।” 

আবু সাঈদের ভাই আরও বলেন, স্মৃতি ধরে রাখার জন্য স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের হল বা রাস্তাঘাটের নামকরণ করা যেতে পারে। কিন্তু, আমরা তার নামে কোন ভাস্কর্য, মূর্তি বা প্রতিকৃতি চাই না। মিডিয়ায় জানতে পারলাম যে, মঙ্গল শোভাযাত্রায় আবু সাঈদের ভাস্কর্য বা প্রতিকৃতি তৈরি করা হবে। আবু সাঈদ বেঁচে থাকা অবস্থায় হুতুম পেঁচা নিয়ে মঙ্গলশোভাযাত্রা করার সমালোচনা করে পোস্ট দিয়েছিলো। এক্ষেত্রে আমাদেরও একান্ত চাওয়া আপনারা যদি আবু সাঈদকে ধরে রাখতে চান, সেটা এমন ভালো কাজের মাধ্যমে ধরে রাখুন যেটা পরকালীন জীবনে কিছুটা হলেও উপকারী হয়, সওয়াব পাওয়া যায় - সেটা করুন। ভাস্কর্য বা প্রতিকৃতি, যেটা মঙ্গলশোভাযায় করার কথা, সেটা আমরা পরিবারের পক্ষ থেকে চাই না।"

জুলাই স্মৃতি সংরক্ষণ পরিষদের মুখপাত্র সৈয়ব আহমেদ সিয়াম বলেন, "আন্দোলনে একজন হিন্দু মারা গেলে, আমরা কি কখনো তার স্মরণে গরু জবাই করি? বা তার নামে মিলাদ-মাহফিল করি? করি না কারণ এটা তার ধর্মের সাথে সাংঘর্ষিক। তো যেই আবু সাইদ এবং তার পরিবার স্পষ্টভাবে মঙ্গল শোভাযাত্রার বিরুদ্ধে, সেখানে আবু সাইদের নামে মূর্তি বানানো ধর্মের সাথে সাংঘর্ষিক কাজ। আমরা এমন কাজ না করে আবু সাঈদের জন্য সাদকায়ে জারিয়ামূলক কোনো নেক কাজ করার আহবান জানাবো।"

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ