মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা অপরাধী যে-ই হোক, প্রাপ্য বিচার নিশ্চিত করতে হবে: মাওলানা ইউসুফী গোসল ফরজ অবস্থায় করণীয় ও বর্জনীয় যাত্রাবাড়ীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

দেশে সোনার দাম কমল, আজ থেকেই নতুন দর কার্যকর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশের বাজারে সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। মঙ্গলবার (২৪ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আজ বুধবার (২৫ জুন) থেকেই নতুন মূল্য তালিকা কার্যকর হচ্ছে।

বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে দরপতনের কারণে দেশের বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমানো হয়েছে। এতে ভোক্তারা কিছুটা স্বস্তি পাচ্ছেন।

নতুন সোনার দাম: ২২ ক্যারেট প্রতি ভরি  ১,৭২,৮৬০ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি  ১,৬৪,৯৯৯ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি — ১,৪১,৪২৬ টাকা, সনাতন পদ্ধতির প্রতি ভরি ১,১৭,০০২ টাকা।

সোনার দামের পরিবর্তন হলেও রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বর্তমানে ২২ ক্যারেট রুপার প্রতি ভরি বিক্রি হচ্ছে ২,৮১১ টাকা, ২১ ক্যারেট ২,৬৮৩ টাকা, ১৮ ক্যারেট ২,২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হচ্ছে পূর্বের দামেই।

উল্লেখ্য, গত কয়েক মাস ধরে আন্তর্জাতিক বাজারে সোনার দামের ওঠানামা বাংলাদেশের বাজারেও প্রভাব ফেলছে। তবে সাম্প্রতিক সময়ে দাম কিছুটা কমায় ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরেছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ