মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা অপরাধী যে-ই হোক, প্রাপ্য বিচার নিশ্চিত করতে হবে: মাওলানা ইউসুফী গোসল ফরজ অবস্থায় করণীয় ও বর্জনীয় যাত্রাবাড়ীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

সরকারি দপ্তরে শিক্ষার্থীদের জন্য পার্টটাইম চাকরির সুযোগ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

সরকারি বিভিন্ন দপ্তরে স্থায়ী নিয়োগের প্রয়োজন নেই—এমন পদগুলোতে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের পার্টটাইম চাকরির সুযোগ দেওয়ার উদ্যোগ নিচ্ছে সরকার।

এই তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।

“আমরা সরকারের বিভিন্ন অফিসে পার্টটাইম চাকরিতে নিয়োগ দিতে চাই শিক্ষার্থীদের। বিভিন্ন দপ্তরে কিছু পদে ফুল টাইমে স্থায়ী নিয়োগ দরকার হয় না। তাই পার্টটাইমে নিয়োগ দিলে সরকারের ব্যয়ও কমবে, শিক্ষার্থীদের আর্থিক স্বচ্ছলতাও আসবে।”

১ হাজার শিক্ষার্থী ইতিমধ্যে ট্রাফিক সেক্টরে নিয়োজিত
গত শনিবার ঢাকার উত্তর সিটি করপোরেশনের নগর ভবনে এক অনুষ্ঠানে সজীব ভূঁইয়া বলেন, “৫ আগস্টের পরে আমরা এক হাজার শিক্ষার্থীকে ট্রাফিক পুলিশের সহায়ক হিসেবে পার্টটাইমে নিয়োগ দিয়েছি। এখন আমরা সরকারি বিভিন্ন
অফিসেও একইভাবে শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করতে চাই।”

স্থায়ী নিয়োগের বদলে চুক্তিভিত্তিক পারিশ্রমিক প্রদান সরকারের অর্থ খরচ কমাবে। কাজের বিনিময়ে আয় শিক্ষার্থীদের পড়াশোনার খরচ, জীবনযাত্রার মান উন্নয়ন এবং অভিজ্ঞতা অর্জনে সহায়ক হবে।
সরকারি কাঠামোতে কাজ করার সুযোগ শিক্ষার্থীদের প্রশাসনিক দক্ষতা ও বাস্তব জ্ঞান অর্জনে সাহায্য করবে।

সরকার বিষয়টি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে— কীভাবে, কোন দপ্তরে, কী শর্তে শিক্ষার্থীদের নিয়োগ দেওয়া সম্ভব, তা নির্ধারণের কাজ চলছে।

বাংলাদেশে এটি একটি নবতর দৃষ্টান্ত হতে পারে—যদি স্বচ্ছতা, ন্যায্যতা ও দক্ষতা যাচাইয়ের মাধ্যমে এই পার্টটাইম চাকরি প্রক্রিয়াটি বাস্তবায়ন করা হয়।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ