মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা অপরাধী যে-ই হোক, প্রাপ্য বিচার নিশ্চিত করতে হবে: মাওলানা ইউসুফী গোসল ফরজ অবস্থায় করণীয় ও বর্জনীয়

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঝাঁঝাডাঙ্গা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যদের গুলিতে ইব্রাহিম বাবু (৩২) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বুধবার দুপুরে সীমান্তের ৭৯ নম্বর আন্তর্জাতিক মেইন পিলারের প্রায় ২০০ গজ ভেতরে এই ঘটনা ঘটে।

নিহত বাবু উপজেলার ঝাঁঝাডাঙ্গা গ্রামের বাসিন্দা নূর ইসলামের ছেলে। পরিবারের দাবি, তিনি কৃষিকাজে যুক্ত ছিলেন এবং কোনো ধরনের চোরাচালানের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না।

নিহতের বাবা নূর ইসলাম জানান, ‘দুপুর সাড়ে ১২টার দিকে বাবুসহ চার-পাঁচজন গরুর জন্য ঘাস কাটতে সীমান্তসংলগ্ন গালার মাঠে যায়। অসাবধানতাবশত তারা সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে ঢুকে পড়ে। এ সময় ভারতের নদীয়া জেলার গেদে ক্যাম্পের বিএসএফ সদস্যরা ৭৯ নম্বর পিলারের কাছাকাছি গুলি ছোড়ে। এতে বাবু ঘটনাস্থলেই নিহত হন।’

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদ তিতুমীর বলেন, ‘আমরা নিহতের বাড়িতে গিয়ে পরিবারের সদস্য ও স্থানীয়দের সঙ্গে কথা বলেছি। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।’

এ বিষয়ে চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা বলেন, ‘বাবু অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতের ভেতরে প্রবেশ করেছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিএসএফের গুলিতে তিনি নিহত হয়েছেন। বিষয়টি নিয়ে বিজিবি-বিএসএফের মধ্যে আলোচনা চলছে। আইনি প্রক্রিয়া অনুসরণ করে মরদেহ ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।’

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ