মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা অপরাধী যে-ই হোক, প্রাপ্য বিচার নিশ্চিত করতে হবে: মাওলানা ইউসুফী গোসল ফরজ অবস্থায় করণীয় ও বর্জনীয়

মিটফোর্ড হত্যাকাণ্ডে দুই এজাহারনামীয় আসামি গ্রেপ্তার: জানাল র‍্যাব


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

রাজধানীর মিটফোর্ড হাসপাতালে প্রকাশ্যে ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডে এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে র‍্যাব। শনিবার (১২ জুলাই) বেলা সাড়ে ১১টায় কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাহিনীটির মহাপরিচালক (ডিজি) একেএম শহিদুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, গত ৯ জুলাই মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে মো. সোহাগকে মাথায় ইট দিয়ে আঘাত করে নৃশংসভাবে হত্যা করা হয়। নিহতের বড় বোনের দায়েরকৃত মামলার পর র‍্যাব গোয়েন্দা নজরদারি জোরদার করে।

এর ধারাবাহিকতায় শুক্রবার (১১ জুলাই) রাজধানীর কেরানীগঞ্জে অভিযান চালিয়ে ৪ নম্বর এজাহারনামীয় আসামি আলমগীর (২৮) এবং ৫ নম্বর আসামি মনির ওরফে লম্বা মনির (৩২)-কে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব ডিজি জানান, “মূল তদন্ত করছে ডিএমপি। র‍্যাব ছায়া তদন্তের মাধ্যমে সহায়তা করছে। তবে আমরা এখনো এমন কোনো পর্যায়ে পৌঁছাইনি, যেখানে প্রাথমিক তদন্তের ফলাফল প্রকাশ করা যায়।”

হত্যার পেছনে কারণ জানতে চাইলে তিনি বলেন, “প্রাথমিকভাবে জানা গেছে, ঘটনাটি স্থানীয় ব্যবসা ও চাঁদাবাজি-সংক্রান্ত বিরোধ থেকে ঘটেছে। বিস্তারিত তদন্তে বেরিয়ে আসবে।”

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে সম্পৃক্ত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, এই মামলায় এখন পর্যন্ত মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ