মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সড়কে প্রাণ গেল মেধাবী তরুণ আলেম মাহমুদ হাসান আরিফের স্বচ্ছতা বাড়াতে বৈদেশিক মুদ্রার বাজার ডিজিটাল করছে বাংলাদেশ ব্যাংক দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা

মসজিদে মসজিদে জুলাই শহীদদের জন্য দোয়া


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফেরাত ও আহত ব্যক্তিদের সুস্থতা কামনায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের সব মসজিদে দোয়া ও মোনাজাত করা হয়েছে। 

শুক্রবার (১৮ জুলাই) জুমার নামাজের পর এই দোয়া ও মোনাজাত করা হয়।

বায়তুল মোকাররমের এ কর্মসূচির আহ্বান জানিয়েছিল ওলামা দল। এর আগে গত বুধবার (১৬ জুলাই শহীদ দিবস) উপলক্ষে রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হয়। ওইদিনও গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বাদ জোহর দেশের সব মসজিদে দোয়া ও মোনাজাত আয়োজন করেছিল ইসলামিক ফাউন্ডেশন।

শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব তার মোজানাতে দেশবাসী ও বিশ্ববাসীর পাশাপাশি একটি অংশ জুড়ে জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের ব্যক্তিদের সুস্থতার জন্য দোয়া করেন। মোনাজাতে শহীদদের আত্মত্যাগ স্মরণ করে তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। দেশের প্রতিটি মসজিদে একইভাবে দোয়া করেন খতিবরা। মুসল্লিরাও স্বাচ্ছন্দে অংশ নেন এবং প্রাণে খুলে তারা দোয়া করেন।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ