মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সড়কে প্রাণ গেল মেধাবী তরুণ আলেম মাহমুদ হাসান আরিফের স্বচ্ছতা বাড়াতে বৈদেশিক মুদ্রার বাজার ডিজিটাল করছে বাংলাদেশ ব্যাংক দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা

‘জাতিসংঘের সঙ্গে চুক্তি বাতিলে সরকারের ওপর আমরা চাপ অব্যাহত রাখব’ 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় বাংলাদেশে স্থাপনের সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। তিনি জানিয়েছেন, এই চুক্তি বাতিল করতে সরকারের ওপর তারা চাপ অব্যাহত রাখবেন। 

আওয়ার ইসলামকে দেওয়া এক সাক্ষাৎকারে মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, ‘হেফাজতে ইসলাম শুরু থেকেই জাতিসংঘ মানবাধিকার দপ্তর স্থাপনের বিরোধিতা করে আসছে। এ বিষয়ে আমরা বিক্ষোভ করেছি, প্রতিবাদ করেছি, সরকারের কাছে বারবার আমাদের অবস্থান জানিয়েছি।’

মাওলানা ইসলামাবাদী বলেন, ‘সরকার আমাদের এই দাবিকে উপেক্ষা করে মিশন বাস্তবায়নের পথে এগোচ্ছে। এটা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মুসলিম ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও সভ্যতার জন্য হুমকি। সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনতার ইমান-আকিদার জন্যও এটি হুমকিস্বরূপ, যা কোনোভাবেই বরদাশত করা হবে না।’

সরকারের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ‘আমরা স্পষ্ট করে দিয়েছি—এই চুক্তি অবিলম্বে বাতিল করতে হবে। যদি তা না করা হয়, তাহলে দেশের আলেম সমাজকে সঙ্গে নিয়ে হেফাজতে ইসলাম যে কোনো কঠিন কর্মসূচি গ্রহণে বাধ্য হবে ইনশাআল্লাহ।’
মাওলানা আজিজুল হক আরও বলেন, ‘আমরা আমাদের চেষ্টা অব্যাহত রাখব। এই সিদ্ধান্ত বাতিলের জন্য প্রয়োজনীয় সব ধরনের চাপ প্রয়োগ করব ইনশাআল্লাহ।’

প্রসঙ্গত, বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় খোলার বিরুদ্ধে বিভিন্ন ধর্মীয় ও রাজনৈতিক মহল থেকে প্রতিবাদ জানানো হয়েছে। সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। উল্টো প্রতিবাদ উপেক্ষা করে সরকার চুক্তি সম্পাদন করেছে।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ