মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’ ‘স্বপ্নসিঁড়ির’ নাতে রাসুল প্রতিযোগিতা, ওমরাহসহ লক্ষাধিক টাকার পুরস্কার ২০২৭ সালের এসএসসি টেস্ট পরীক্ষার সময়সূচি ঘোষণা মবের অপসংস্কৃতি রোধে সরকার সজাগ রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আজানের জবাব দেওয়ার ফজিলত আনসার-ভিডিপিকে গঠনমূলক কাজে কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

১৫ আগস্ট : শোক দিবস পালন থেকে অব্যাহতি পেল মন্ত্রিপরিষদ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

মন্ত্রিপরিষদ বিভাগের কার্যাবলি থেকে ‘১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন’ বাদ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

রুলস অব বিজনেসের অ্যালোকেশন অব বিজনেস অ্যামং দ্য ডিফারেন্ট মিনিস্ট্রিস অ্যান্ড ডিভিশনসের মন্ত্রিপরিষদ কাজের মধ্যে ৯-এর বিষয়বস্তু ছিল—১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন। এবার ওই অংশটুকু বিলুপ্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, সংবিধানের ৫৫(৬) অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি রুলস অব বিজনেস, ১৯৯৬ অধিকতর সংশোধন করেছেন।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার প্রতি বছরের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপরিবারে নিহত হওয়ার দিনটি জাতীয় শোক দিবস হিসেবে পালন করত। এ দিন সরকারি ছুটি থাকত এবং এটি ‘ক’ ক্যাটাগরির জাতীয় দিবস হিসেবে সারা দেশে পালিত হতো।

এছাড়া গত বছরের ১৩ আগস্ট অন্তর্বর্তী সরকার ১৫ আগস্ট শোক দিবস পালন ও ওই দিনের সাধারণ ছুটি বাতিল করে।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ