মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’ ‘স্বপ্নসিঁড়ির’ নাতে রাসুল প্রতিযোগিতা, ওমরাহসহ লক্ষাধিক টাকার পুরস্কার ২০২৭ সালের এসএসসি টেস্ট পরীক্ষার সময়সূচি ঘোষণা মবের অপসংস্কৃতি রোধে সরকার সজাগ রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আজানের জবাব দেওয়ার ফজিলত আনসার-ভিডিপিকে গঠনমূলক কাজে কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

রক্তদান সমাজে মানবিক মূল্যবোধ সৃষ্টি করে: ধর্ম উপদেষ্টা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, রক্তদান সমাজে মানবিক মূল্যবোধ সৃষ্টি করে। এটি কেবল মানুষের জীবনই বাঁচায় না, এটি দাতার শরীরের জন্যও উপকারী।

শুক্রবার (১৫ আগস্ট) বিকালে সিলেটে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে খিদমাহ ব্লাড ব্যাংকের আয়োজনে 'রক্তবন্ধন' শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।  সংগঠনটির ১০ বছরপূর্তি উপলক্ষ্যে এ সেমিনার আয়োজন করা হয়। 

ধর্ম উপদেষ্টা বলেন, দুর্ঘটনা, অপারেশন, প্রসবকালীন জটিলতা, থ্যালাসেমিয়া বা ক্যান্সার রোগীদের প্রায়শই রক্তের প্রয়োজন হয়। যেকোনো জরুরি পরিস্থিতিতে রক্তের প্রয়োজনে ব্লাডব্যাংকগুলো মানুষের পাশে দাঁড়ায়। এরূপ মানবিক কাজে সকলকে এগিয়ে আসার জন্য তিনি অনুরোধ জানান।

ধর্ম উপদেষ্টা আরো বলেন,  রক্তদান একটি মহৎ, নিরাপদ ও সামাজিক গঠনমূলক কাজ।  এ কর্মসূচির মাধ্যমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে বন্ধন সূদৃঢ় হয় এবং সহমর্মিতার পরিবেশ তৈরি হয়। রক্তদান ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও সওয়াবের কাজ যদি তা মানবতার কল্যাণে ও শরিয়তের নির্ধারিত সীমারেখার মধ্যে থেকে করা হয়। এটি একপ্রকার ইবাদতের পর্যায়েও আসতে পারে যদি তা নিঃস্বার্থভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়।

উল্লেখ্য, খিদমাহ ব্লাড ব্যাংক এ পর্যন্ত ১৭ হাজার ব্যাগ রক্ত সংগ্রহ করে রোগীদের কাছে পৌঁছে দিয়েছেন।  

মাওলানা আবদুর রহমান কফিলের সভাপতিত্বে এ অনুষ্ঠানে সিলেট ইমাম প্রশিক্ষণ একাডেমির পরিচালক মাওলানা শাহ নজরুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর আমির হাবিবুর রহমান ও বিশিষ্ট লেখক মাওলানা শরীফ মুহাম্মদ প্রমূখ বক্তৃতা করেন।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ