মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’ ‘স্বপ্নসিঁড়ির’ নাতে রাসুল প্রতিযোগিতা, ওমরাহসহ লক্ষাধিক টাকার পুরস্কার ২০২৭ সালের এসএসসি টেস্ট পরীক্ষার সময়সূচি ঘোষণা মবের অপসংস্কৃতি রোধে সরকার সজাগ রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আজানের জবাব দেওয়ার ফজিলত আনসার-ভিডিপিকে গঠনমূলক কাজে কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

জনগণ নির্বাচনমুখী হলে কেউ থামাতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী মন্তব্য করেছেন, জনগণ যদি নির্বাচনমুখী হয়, তাহলে কেউ নির্বাচনের পথ বন্ধ করতে পারবে না। তিনি আরও জানিয়েছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ঘোষিত তারিখেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

শনিবার সকালে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সবজির দাম সামান্য বেড়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, সম্প্রতি প্রচুর বৃষ্টিপাতের কারণে শাক-সবজির দাম বৃদ্ধি পেয়েছে। তবে প্রচুর আলু মজুদ থাকায় বাজারে সরবরাহ ঠিক আছে। পাইকারি থেকে খুচরা বাজারে আসতে আসতেই দাম কিছুটা বেড়েছে, কিন্তু কৃষকরা তাতে উপযুক্ত দাম পাচ্ছেন না; মূলত মধ্যস্বত্বভোগীরা লাভ করছে।

উল্লেখ্য, তিনি বলেছেন, “কোনো চাঁদাবাজকেই দেশে থাকতে দেয়া হবে না। যত বড় চাঁদাবাজই হোক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।”

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ