মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’ ‘স্বপ্নসিঁড়ির’ নাতে রাসুল প্রতিযোগিতা, ওমরাহসহ লক্ষাধিক টাকার পুরস্কার ২০২৭ সালের এসএসসি টেস্ট পরীক্ষার সময়সূচি ঘোষণা মবের অপসংস্কৃতি রোধে সরকার সজাগ রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আজানের জবাব দেওয়ার ফজিলত আনসার-ভিডিপিকে গঠনমূলক কাজে কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

ডাক্তাররা কি ওষুধ কোম্পানির দালাল? প্রশ্ন আইন উপদেষ্টার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেসরকারি হাসপাতালে রোগীদের অভিযোগের কথা জানিয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ‘নির্দিষ্ট ওষুধ কিনতে হবে কেন? পৃথিবীতে কোন জায়গায় বেসরকারি হাসপাতালে সবসময় ওষুধ কোম্পানির প্রতিনিধির জন্য নির্দিষ্ট সময় থাকে ডাক্তারের? আপনারা কি ওষুধ কম্পানির দালাল? দেশের বড় বড় হাসপাতালের ডাক্তাররা কি মধ্যস্বত্বভোগী?’

আজ শনিবার (১৬ আগস্ট) দুপুরে রাজধানীর মিন্টু রোডে শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে বাংলাদেশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক এবং ডায়াগনস্টিক মালিক সমিতির বার্ষিক সাধারণ সভায় তিনি এসব কথা বলেন।

আসিফ নজরুল বলেন, ‘অনেক হাসপাতালেই ভালো চিকিৎসা দেওয়া হয়। তবে কিছু অভিযোগ আছে রোগীদের, প্রথমত- অনেক জায়গায় ডাক্তাররা কথা শোনেন না। রোগীর চেহারার দিকে তাকান, তাকিয়ে- হ্যাঁ বলেন। এটা বলতে বলতে তিনি প্রেসক্রিপশন লেখেন। মানে উনি পুরোটা শোনেই না ঠিকমতো।’

অহেতুক টেস্ট দেওয়া হয় উল্লেখ করে তিনি বলেন, ‘অনেক চিকিৎসক অনর্থক টেস্ট দেন। যাওয়ার সঙ্গে সঙ্গে অনেকগুলো টেস্ট দেয়। আমার বাসায় যে ছেলেটা হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করে, ঢাকায় একটা হাসপাতালে গিয়েছে, ওকে ১৪টি টেস্ট দিয়েছে। পরে রাগ করে ময়মনসিংহ চলে গেছে। টেস্ট ছাড়া ভালো হয়ে ফেরত আসছে। এ অত্যাচার বন্ধ করেন। মানুষ অনেক গরিব, এখানে অনেক গরিব মানুষ আছে। বড়লোকদের গলা কাটেন সমস্যা নাই। গরিব রোগীদের ১৪ থেকে ১৫টি টেস্ট দেওয়ার প্রক্রিয়া বন্ধ করেন।’

এ সময় তিনি রোগীদের অভিযোগের কথা জানিয়ে বলেন, ‘আরেকটা বিষয় হচ্ছে নির্দিষ্ট ওষুধ কিনতে হবে। কেন? পৃথিবীতে কোন জায়গায় বেসরকারি হাসপাতালে সবসময় ওষুধ কোম্পানির প্রতিনিধির জন্য নির্দিষ্ট সময় থাকে ডাক্তারের? আপনারা বলেন অন্য কোনো দেশে থাকে? আপনারা ওষুধ কম্পানির দালাল? দেশের বড় বড় হাসপাতালের ডাক্তাররা কি মধ্যস্বত্বভোগী? কোন জায়গায় নামান আপনারা নিজেদেরকে?’

এখনই সচেতন না হলে ৫ বিলিয়ন ডলারের বাজার হাতছাড়া হবার শঙ্কা জানিয়ে আসিফ নজরুল বলেন, ‘বাংলাদেশে ভালো চিকিৎসা পেলে মানুষ বিদেশে যাবে না, তাই ভালো চিকিৎসার জন্য সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করেন। পাঁচ বিলিয়ন ডলারের বাজার হাতছাড়া করবেন না।

তিনি বলেন, ‘চিকিৎসা কর্মীদের সুবিধা বাড়ানোর পাশাপাশি বেসরকারি হাসপাতালের মান উন্নয়নে মুনাফার ১০ শতাংশ পুনর্বিনিয়োগ করলে বাংলাদেশের মানুষ বিদেশে চিকিৎসার জন্য যাবে না। বরং বিদেশ থেকে অনেকে চিকিৎসা নিতে আসবে।’

এ বিষয়ে সরকারের পক্ষ থেকে সহযোগিতা দেওয়ারও আশ্বাস দেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ