মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’ ‘স্বপ্নসিঁড়ির’ নাতে রাসুল প্রতিযোগিতা, ওমরাহসহ লক্ষাধিক টাকার পুরস্কার

মহানবী (সা.)-এর সিরাতই তরুণদের চরিত্র গঠনের রোল মডেল : ধর্ম উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর সিরাত তরুণদের চরিত্র গঠনের সর্বোত্তম রোল মডেল। তাঁর জীবনাদর্শ অনুসরণ করে তরুণ ও যুবসমাজ সর্বক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারে।

বুধবার (২০ জুলাই) বিকেলে সচিবালয়ে উপদেষ্টার অফিস কক্ষে বিশিষ্ট ইসলামী স্কলার ড. মিজানুর রহমান আজহারীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন।

ড. খালিদ হোসেন বলেন, বর্তমান সময়ে তরুণরা শিক্ষা, চাকরি, সম্পর্ক ও মানসিক চাপসহ নানা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। রাসূল (সা.)-এর জীবন সংগ্রাম থেকে তারা শিখতে পারে কীভাবে প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে উন্নতির পথে এগিয়ে যেতে হয়।

তিনি আরও বলেন, “রাসূল (সা.) ছিলেন চূড়ান্ত সফল ব্যক্তি। পরিবার, সমাজ, রাষ্ট্র ও যুদ্ধক্ষেত্র—সবক্ষেত্রেই তিনি সাফল্যের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তরুণদের জন্য সিরাত অনুশীলনই হতে পারে সাফল্যমণ্ডিত নেতৃত্বের চাবিকাঠি।”

সিরাত চর্চার গুরুত্ব তুলে ধরে ধর্ম উপদেষ্টা বলেন, “রাসূল (সা.) আমাদের জন্য সর্বোত্তম আদর্শ। তাঁর জীবনাদর্শ অনুসরণ করলে দুনিয়া ও আখিরাতে সফলতা লাভ করা সম্ভব এবং মহান আল্লাহর সন্তুষ্টি অর্জিত হয়।”

সাক্ষাৎকালে বিশ্বব্যাপী যুবসমাজের মাঝে সিরাত চর্চা বৃদ্ধির উপায় ও মুসলিম উম্মাহর কল্যাণে বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এসময় ড. মিজানুর রহমান আজহারী আগামী ২২ সেপ্টেম্বর ঢাকার কাকরাইলে আইডিইবি মিলনায়তনে অনুষ্ঠেয় সিরাত সম্মেলনে যোগদানের জন্য ধর্ম উপদেষ্টাকে আমন্ত্রণ জানান।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ