মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’ ‘স্বপ্নসিঁড়ির’ নাতে রাসুল প্রতিযোগিতা, ওমরাহসহ লক্ষাধিক টাকার পুরস্কার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে ১৫ কিলোমিটার যানজট


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এলাকায় এক সড়ক দুর্ঘটনার জেরে শুক্রবার (২২ আগস্ট) দুপুর থেকে অন্তত ১৫ কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। দুপুর সাড়ে ১২টা থেকে মহাসড়কের দুই অংশে থেমে থেমে গাড়ি চলাচল করছে।

এর আগে পল্লীবিদ্যুৎ অফিস সংলগ্ন ইউটার্নে প্রাইভেটকারের ওপর একটি কাভার্ডভ্যান উল্টে পড়ে। দুর্ঘটনায় একই পরিবারের চারজন নিহত হন।

দুর্ঘটনার প্রায় দুই ঘণ্টা পর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধারকাজ শুরু করে। বিকেল পৌনে ৫টার দিকে কাভার্ডভ্যান সরানোর পর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

যমুনা পরিবহনের চালক সাইফুল ইসলাম বলেন, “দুই ঘণ্টার বেশি সময় যানজটে আটকে ছিলাম। অনেক যাত্রী ভাড়া না দিয়েই নেমে গেছে।”

সিডিএম পরিবহনের যাত্রী মনির অভিযোগ করেন, “জরুরি কাজে ঢাকায় যাচ্ছিলাম। মোস্তফাপুর এলাকায় আড়াই ঘণ্টা আটকে ছিলাম। তিন ঘণ্টায় কুমিল্লা সেনানিবাস এলাকায় পৌঁছেছি।”

এ বিষয়ে ময়নামতি হাইওয়ে থানার উপ-পরিদর্শক আনিসুর রহমান বলেন, “আমাদের নিজস্ব ক্রেনের ধারণক্ষমতা কম থাকায় ভাড়া করা ক্রেন এনে কাভার্ডভ্যান সরাতে হয়েছে। এ কারণেই সময় বেশি লেগেছে। যানজট নিরসনে হাইওয়ে পুলিশ কাজ করছে।”

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ