মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’ ‘স্বপ্নসিঁড়ির’ নাতে রাসুল প্রতিযোগিতা, ওমরাহসহ লক্ষাধিক টাকার পুরস্কার

ফেনী-২ আসনে নির্বাচন করবেন এবি পার্টির চেয়ারম্যান মঞ্জু


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ (সদর) আসন থেকে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। শুক্রবার (২২ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

স্ট্যাটাসে মঞ্জু লিখেছেন, “হ্যাঁ, ইনশাআল্লাহ আমি আমার পিতৃ ও মাতৃভূমি ফেনী-২ আসন থেকে নির্বাচনে অংশ নেব।” তিনি আরও বলেন, এবি পার্টি নতুন ও বিকাশমান দল, সাংগঠনিক শক্তি ও অর্থনৈতিক ভিত্তি এখনো পুরোপুরি গড়ে ওঠেনি। তবুও ছোট উদ্যোগ থেকেই বড় সাফল্য আসে—এই বিশ্বাস নিয়েই তারা এগোচ্ছেন।

এবি পার্টির চেয়ারম্যান জানান, সামনে রাজনৈতিক অঙ্গনে কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে পারে। তিনি বলেন, “সাময়িক কল্যাণ ও দীর্ঘমেয়াদি চ্যালেঞ্জ—দুটি দিক নিয়েই আমাদের এগোতে হবে। তবে আজ শুধু এটুকুই বলব, যদি নির্বাচন হয়, তাহলে ফেনী-২ আসন থেকে আমি প্রতিদ্বন্দ্বিতা করব।”

প্রসঙ্গত, আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক দমন-পীড়নের কারণে কারাভোগ করেছিলেন মঞ্জু। সম্প্রতি তিনি ফেনীতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কর্মসূচিতে অংশ নেন।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ