মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’ ‘স্বপ্নসিঁড়ির’ নাতে রাসুল প্রতিযোগিতা, ওমরাহসহ লক্ষাধিক টাকার পুরস্কার

শিক্ষার্থীদের রাজনীতিতে ব্যবহার জুলুম: জাতীয় মসজিদের খতিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শিক্ষার্থীদের রাজনীতিতে ব্যবহার করাকে জুলুম হিসেবে আখ্যায়িত করেছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আবদুল মালেক।

শনিবার (২৩ আগস্ট) রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ইনসাফ ফাউন্ডেশনের আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত ‘নারীর মর্যাদা, নিরাপত্তা ও সামাজিক সচেতনতা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

মাওলানা আবদুল মালেক বলেন, ‘প্রত্যেক রাজনৈতিক দলের ছাত্র সংগঠন রয়েছে। তারা স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যবহার করছে। এটি ছাত্রদের ওপর জুলুম। এমনকি ইসলামি দলগুলোও শিক্ষার্থীদের রাজনীতিতে ব্যবহার করছে। এটাও অন্যায়, এটাও জুলুম।’

এ সময় তিনি নারী-পুরুষসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের অধিকার, মর্যাদা ও সম্মান রক্ষায় সবাইকে কাজ করার আহ্বান জানান।

জাতীয় মসজিদের খতিব বলেন, আজকের আলোচনায় নারীর অধিকার, মর্যাদা বিষয়ে অনুষ্ঠিত হচ্ছে, অবশ্যই নারীদেরকে তাদের প্রাপ্য অধিকার, সম্মান ও নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে আমাদের যত্নবান হতে হবে। এটাই ইসলামের শিক্ষা। 

তিনি বলেন, আমাদের সমাজে এখন অধিকারের আলোচনা হয় একপাক্ষিক। এর ফলে অধিকার প্রদানের যে ভারসাম্য তা রক্ষা হয় না। এটা কাম্য নয়। ইসলামের শিক্ষা হলো, সকল পক্ষকেই তাদের অধিকার বুঝিয়ে দেওয়া। কেবল শ্রমিক নয়, মালিকও অধিকার পাবে। কেবল নারী নয়, পুরুষও তার অধিকার পাবে। এছাড়াও ইনসাফ একটি শতভাগ ইসলামী সংস্থা। তাই অমুসলিমরাও তাদের শতভাগ অধিকার এখান থেকে বুঝে পাবে।

সংগঠনের সভাপতি মুফতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মাওলানা আহমেদুল হক, অধ্যাপক ড. লুতফুল কবির, অধ্যাপক মাওলানা ড. এবিএম হিজবুল্লাহ, মেজর জেনারেল (অব.) সাঈদ মাসুদ, ড. মুহাম্মদ নাজিবুর রহমান, মুফতি কেফায়েতুল্লাহ, মাহমুদুল হাসান সোহাগ ও মাওলানা হাবিবুর রহমান প্রমুখ।

এসময় বক্তারা দেশ-জাতি ও রাষ্ট্রে নারীর মর্যাদা, নিরাপত্তা ও সচেতনতা সৃষ্টির প্রয়োজনীয়তা তুলে ধরে সংগঠনটির প্রতি নানামুখী দিকনির্দেশনা দেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ