মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’ ‘স্বপ্নসিঁড়ির’ নাতে রাসুল প্রতিযোগিতা, ওমরাহসহ লক্ষাধিক টাকার পুরস্কার

৭১-এর অমীমাংসিত বিষয়গুলোর সমাধানে একমত বাংলাদেশ-পাকিস্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

একাত্তরের অমীমাংসিত বিষয়গুলো সমাধানের জন্য আলোচনায় এগিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। রোববার (২৪ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এর আগে তিনি ঢাকায় সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।

সংবাদ সম্মেলনে ইসহাক দার দাবি করেন, অমীমাংসিত ইস্যুগুলো ইতোমধ্যে দু’বার নিষ্পত্তি হয়েছে—প্রথমবার ১৯৭৪ সালে এবং পরে জেনারেল পারভেজ মোশাররফের বাংলাদেশ সফরের সময়। তার ভাষায়, “একবার ১৯৭৪ সালে, আরেকবার ২০০০ সালের শুরুতে সমাধান হয়েছে।”

তবে পাকিস্তানি মন্ত্রীর এ দাবির সঙ্গে দ্বিমত পোষণ করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, “অবশ্যই একমত না। ১৯৭১ সালের অমীমাংসিত বিষয়গুলো আলোচনায় তোলা হয়েছে এবং এ নিয়ে আলোচনা চালিয়ে যেতে দুই পক্ষ রাজি হয়েছে।”

তৌহিদ হোসেন আরও বলেন, “৫৪ বছরের সমস্যার সমাধান একদিনের বৈঠকে সম্ভব নয়। ১২-১৩ বছর পর এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে, তাও দ্বিপক্ষীয় সফরের অংশ হিসেবে নয়। এখানে কেবল উভয় পক্ষ নিজেদের অবস্থান তুলে ধরেছে।”

তিনি নিশ্চিত করে বলেন, একটি বিষয়ে উভয়পক্ষ সম্মত হয়েছে—দ্বিপক্ষীয় সম্পর্ককে এগিয়ে নিতে হলে অমীমাংসিত ইস্যুগুলোর সমাধান জরুরি।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ