মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’ ‘স্বপ্নসিঁড়ির’ নাতে রাসুল প্রতিযোগিতা, ওমরাহসহ লক্ষাধিক টাকার পুরস্কার

আতর শুকিয়ে মাদরাসা ছাত্রকে অপহরণ, অভিযুক্ত আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যশোরের অভয়নগরে সুগন্ধি আতর শুকিয়ে মাদরাসা ছাত্র অপহরণের ঘটনায় মাসুম বিল্লাহ (৩২) নামে অভিযুক্ত এক যুবককে আটক করেছে পুলিশ। অপহৃত মাদরাসা ছাত্র আবিদ হাসানকে (১৫) উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় রোববার (২৪ আগস্ট) দুপুরে ওই ছাত্রের বাবা আল আমিন শেখ বাদী হয়ে মাসুম বিল্লাহর (৩২) বিরুদ্ধে অভয়নগর থানায় মামলা করেছেন।

আটক মাসুম বিল্লাহ যশোরের কেশবপুর উপজেলার বাইশা গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে। মাদরাসা ছাত্র আবিদ হাসান অভয়নগর উপজেলার পাইকপাড়া গ্রামের আল আমিন শেখের ছেলে। তিনি উপজেলার শুভরাড়া ইউনিয়নের বাবুরহাট গ্রামে ‘জামিয়া আসফাক উদ্দিন আল ইসলামিয়া মাদরাসার হিফজখানার ছাত্র।

আবিদ হাসান সাংবাদিকদের বলেন, শনিবার (২৩ আগস্ট) দুপুরের খাবার শেষে মাদরাসার সামনে দাঁড়িয়ে ছিলেন তিনি। এসময় আটক ব্যক্তি (মাসুম বিল্লাহ) তার কাছে এসে ডান হাতে সুগন্ধি আতর লাগিয়ে শুকতে বলেন। এরপর ঘুমের ঘোর এলে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ভৈরব নদী পার করে একটি ইজিবাইকযোগে তাকে নওয়াপাড়া রেলস্টেশন মসজিদের সামনে নিয়ে যান। বিকাল সাড়ে ৫টার দিকে আবিদের জ্ঞান ফিরলে চিৎকার শুরু করেন। এক পর্যায়ে স্থানীয় মুসল্লিরা এগিয়ে এসে ওই ব্যক্তিকে ধরে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে আমাদের দুজনকে থানায় নিয়ে যায়।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলীম বলেন, মাদরাসাছাত্র আবিদ হাসান অপহরণের অভিযোগে মাসুম বিল্লাহ নামে একজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে। অভিযুক্তকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ