মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’ ‘স্বপ্নসিঁড়ির’ নাতে রাসুল প্রতিযোগিতা, ওমরাহসহ লক্ষাধিক টাকার পুরস্কার

বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে ‘কারেকশন সার্ভিসেস বাংলাদেশ’ করার উদ্যোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ জেলের নাম পরিবর্তনের উদ্যোগ নিয়েছে কারা অধিদপ্তর। নতুন নাম হিসেবে প্রস্তাব করা হয়েছে ‘কারেকশন সার্ভিসেস বাংলাদেশ’।

মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে কারা সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন।

তিনি বলেন, কারাগারকে শুধু শাস্তির জায়গা নয়, বরং সংশোধন ও পুনর্বাসনের কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ‘কারেকশন সার্ভিস অ্যাক্ট-২০২৫’ এর খসড়া প্রণয়ন শেষ হয়েছে এবং অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে।

কারাগারে অতিরিক্ত বন্দীর চাপ সামলাতে ইতোমধ্যে দুটি নতুন কেন্দ্রীয় কারাগার ও চারটি জেলা কারাগার চালু করা হয়েছে। এছাড়া কার্যকর তদারকি নিশ্চিত করতে ঢাকা বিভাগকে ভেঙে দুটি আলাদা বিভাগ করা হয়েছে বলেও জানান তিনি।

পলাতক আসামিদের প্রসঙ্গে আইজি প্রিজন জানান, এখনো প্রায় ৭০০ আসামি—এর মধ্যে জঙ্গিরাও রয়েছে—পলাতক রয়েছে। আর লুট হওয়া অস্ত্র উদ্ধারে কাজ চলছে, ইতোমধ্যে ২৮টি অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে এবং তথ্যদাতাদের জন্য পুরস্কারও ঘোষণা করা হয়েছে।

তিনি আরও বলেন, কারা অধিদপ্তর মাদকবিরোধী কার্যক্রমে কঠোর অবস্থানে রয়েছে এবং বন্দিদের পুনর্বাসনে কার্যকর পদক্ষেপ নিচ্ছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ