মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’ ‘স্বপ্নসিঁড়ির’ নাতে রাসুল প্রতিযোগিতা, ওমরাহসহ লক্ষাধিক টাকার পুরস্কার

হাসিনার নৃশংসতার প্রতিবাদে জেগে ওঠে ছাত্র-জনতা : তথ্য উপদেষ্টা 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, বাংলাদেশের মানুষের ওপর দীর্ঘদিনের দুঃশাসন, হত্যাযজ্ঞ, গুম-খুন ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদে জেগে ওঠেছিল ছাত্র-জনতা। তিনি বলেন, “ফ্যাসিস্ট হাসিনা যে নৃশংসতা চালিয়েছিলেন, তার বিরুদ্ধে ছাত্র-জনতার বিস্ফোরণ ঘটেছিল।”

জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে গত মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বুধবার (২৭ আগস্ট) প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তার এই বক্তব্য জানানো হয়।

অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের সিনেট সদস্য, কংগ্রেসম্যান, স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তাসহ বিভিন্ন দেশের কূটনীতিক, প্রবাসী বাংলাদেশি ও আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

তথ্য উপদেষ্টা মাহফুজ আলম আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকারের লক্ষ্য হলো বৈষম্য দূর করে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করা। এর মাধ্যমে গণতন্ত্রকে শক্তিশালী করা হবে এবং মতাদর্শ ভিন্ন হলেও উন্নত বাংলাদেশ গড়তে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানকে কেন্দ্র করে নির্মিত তথ্যচিত্র ‘শ্রাবণ বিদ্রোহ’ প্রদর্শন করা হয়। এতে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের নানা দিক তুলে ধরা হয়, যা মানুষকে জুলাই চেতনায় উজ্জীবিত করবে এবং অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামে অনুপ্রাণিত করবে।

এ ছাড়া রাষ্ট্রীয় কাঠামোয় শাসন ব্যবস্থার পরিবর্তন, বৈষম্য দূরীকরণ, মানবাধিকার সংরক্ষণ এবং ন্যায্য সমাজ গঠনের লক্ষ্যে যারা শহীদ হয়েছেন বা আহত হয়েছেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ