মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিবর্ষণ : শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিবর্ষণের ঘটনায় দায়ের করা হত্যা মামলার তদন্তে ধানমন্ডি থানা শ্রমিক লীগের ১৫ নং ওয়ার্ড শাখার সভাপতি আব্দুল হালিম শেখকে গ্রেপ্তার করেছে সিআইডি।

সিআইডি জানায়, ধানমন্ডি থানায় দায়ের করা মামলার তদন্তে আব্দুল হালিম শেখের সংশ্লিষ্টতা পাওয়া যায়। এরপর সিআইডি ঢাকা মেট্রো দক্ষিণ বিভাগের একটি অভিযানিক দল তাকে গ্রেপ্তার।

বুধবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা ১৫ মিনিটে রাজধানীর মিরপুর সেকশন-২ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুল হালিম শেখ গুলিবর্ষণের সময় ঘটনাস্থলে উপস্থিত থাকার কথা স্বীকার করেছেন। তদন্তে বের হয়েছে, তিনি আন্দোলন দমন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেন এবং কিশোর আন্দোলনকারীদের উপর গুলিবর্ষণের ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন।

তিনি বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ১৪ বছর বয়সী কিশোর আব্দুল্লাহ সিদ্দিক গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ গুম করারও চেষ্টা হয়েছিল বলে মামলায় উল্লেখ আছে। এ ঘটনায় আন্দোলনের সমন্বয়ক ফাইয়াজ আহমেদ রাতুল আদালতে অভিযোগ করলে আদালতের নির্দেশে ধানমন্ডি থানায় মামলা রুজু হয়। গ্রেপ্তার আব্দুল হালিম শেখকে আদালতে সোপর্দপূর্বক রিমান্ড আবেদন করা হবে। মামলার রহস্য উদঘাটন ও অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ