মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

তারেক রহমান দেশে ফিরতে চাইলে সরকার সহযোগিতা করবে: পররাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে সরকার প্রয়োজনীয় সহযোগিতা করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত। ট্রাভেল ডকুমেন্ট সংক্রান্ত কোনো সমস্যা হলে আমরা তা সমাধান করব।”

তিনি আরও বলেন, তারেক রহমান পাসপোর্টের জন্য আবেদন করেছেন কি না, তা তার জানা নেই। তবে দেশে ফেরার সময় পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট যেটি প্রযোজ্য হবে, সরকার তা প্রদানে সহায়তা করবে।

সরকার নিজে থেকে কোনো উদ্যোগ নেবে কি না—এমন প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমার মনে হয় সেটার প্রয়োজন নেই। তিনি দেশে ফিরতে চাইলে আমাদের পক্ষ থেকে যথাযথ সহায়তা দেওয়া হবে।”

এছাড়া, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে ভারতের সঙ্গে সর্বশেষ যোগাযোগের প্রসঙ্গে তিনি বলেন, “একটি চিঠি দেওয়া হয়েছিল, এরপর আর কোনো চিঠি দিইনি। যদি দেওয়া হয়, আপনারা অবশ্যই জানতে পারবেন।”

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ