বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

ইসলামি রাষ্ট্র দর্শনে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে: আজিজুল হক ইসলামাবাদী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির যুগ্ম-মহাসচিব মাওলানা মুহাম্মদ আজিজুল হক ইসলামাবাদী বলেছেন, কুরআন ও সুন্নাহর আলোকে ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে নিবেদিত এক বিপ্লবী কাফেলার নাম নেজামে ইসলাম পার্টি। আকাবির-আসলাফের হাতে গড়া ঐতিহ্যবাহী এ দলের ঈমানদীপ্ত রাষ্ট্র দর্শনে জনগণকে উদ্ধুদ্ধ করতে হবে। সেই সাথে সব প্রতিকূলতা মোকাবিলা করে ইসলামী নেজাম প্রতিষ্ঠার লক্ষ্যে বিরামহীন সংগ্রাম চালিয়ে যেতে হবে।

হবিগঞ্জ জেলা নেজামে ইসলাম পার্টির কমিটি গঠনকল্পে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

বুধবার (১ অক্টোবর)  বিকাল ৩টায় মাওলানা ফখরুদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি ছিলেন পার্টির সহকারী মহাসচিব মাওলানা মুজ্জাম্মিল হক তালুকদার।

সভায় সর্বসম্মতিক্রমে শায়খুল হাদিস মাওলানা ফখরুদ্দিন আহমদকে সভাপতি ও মাওলানা আব্দুল্লাহ রাসেলকে সাধারণ সম্পাদক বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি হবিগঞ্জ জেলা কমিটি গঠন করা হয়। কমিটিতে দায়িত্বপ্রাপ্ত অন্যরা হলেন,নায়েবে আমীর মাওলানা ইউসুফ আলী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা কারী মুখলেসুর রহমান, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, প্রচার সম্পাদক মাওলানা  মিসবাহুজ্জামান, দফতর সম্পাদক মাওলানা শেখ আবদুল আহাদ, নির্বাহী সদস্য মাওলানা শেখ কামরুল ইসলাম, মাওলানা বদরুল আলম, মাওলানা শামসুল ইসলাম, মাওলানা ফয়সাল খান, মাওলানা আবু বকর, মাওলানা জুনাইদ খান।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ