বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

ভারতে ড. ইউনূসকে অসুররূপে উপস্থাপন অশোভন: ধর্ম উপদেষ্টা .

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, একটি দেশের সরকারপ্রধানকে (ড. মুহাম্মদ ইউনূস) অন্য দেশে (ভারতে) অসুর হিসেবে উপস্থাপন করা অত্যন্ত অশোভন ও অসম্মানজনক। আমরা এর তীব্র নিন্দা জানাই।

ভারতে দুর্গাপূজার একটি মণ্ডপে বাংলাদেশের একজন প্রধান উপদেষ্টার প্রতিকৃতি ব্যবহার করে অসুরের মূর্তি বানানো হয়েছে এমন অভিযোগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।

বুধবার (১ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়ায় ‘দেশ গঠনে মাদরাসা শিক্ষার্থীদের ভূমিকা’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, ‘আমাদের সরকারপ্রধানসহ পররাষ্ট্র উপদেষ্টা বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। তারা দেশে ফিরলে এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।’

বিকেলে সদর উপজেলার কাছাইট ইসলামিয়া দাখিল মাদরাসা মাঠে আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. দিদারুল আলম।

বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মো. নাসরুল্লাহ। সেমিনার উদ্বোধন করেন মাদরাসার সভাপতি মো. আমির হামজা ভূঁইয়া।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ