বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

বিশ্বজয়ী হাফেজ আনাসকে বিমানবন্দরে সংবর্ধনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

লিবিয়ার বেনগাজিতে অনুষ্ঠিত ১৩তম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৫-এ বাংলাদেশের প্রতিনিধি হাফেজ আনাস বিন আতিক পূর্ণ কুরআন হিফজ ক্যাটাগরিতে তৃতীয় স্থান অর্জন করে দেশের জন্য নতুন এক গৌরবের ইতিহাস সৃষ্টি করেছেন। দেশে ফেরার পর তাকে বিমানবন্দরে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বুধবার (১ অক্টোবর) তিনি দেশে ফিরেন। এ সময় তার উস্তাদ মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা শায়খ নেছার আহমদ আন-নাসিরীসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। হাফেজ আনাস এ সময় কুরআন তেলাওয়াত করেন এবং সবার কাছে বড় আলেম হতে দোয়া কামনা করেন।

গত রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে লিবিয়ার আওকাফ ও ইসলামবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। হাফেজ আনাস পুরস্কার হিসেবে ৫০ হাজার লিবিয়ান দিনার পেয়েছেন।

অনুষ্ঠানে মন্ত্রী, সচিব, সরকারি কর্মকর্তা, সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

এবারের প্রতিযোগিতায় বিশ্বের ৭৫টি দেশের মোট ১২০ জন প্রতিযোগী অংশ নেন এবং তাদের মধ্য থেকে চূড়ান্ত পর্বে ১৮ জনকে বিজয়ী ঘোষণা করা হয়।

বাংলাদেশি প্রতিযোগীদের সাফল্য আন্তর্জাতিক অঙ্গনে দীর্ঘদিন ধরেই প্রশংসিত হচ্ছে।

দীর্ঘ ১১ বছর বন্ধ থাকার পর ২০২২ সালে লিবিয়ার এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা পুনরায় শুরু হয়। এরপর থেকে প্রতি বছরই বাংলাদেশের হাফেজরা গৌরবোজ্জ্বল সাফল্য অর্জন করে আসছেন।

২০২২ সালে সালেহ আহমদ তাকরীম ৭ম স্থান অর্জন করেন। ২০২৩ সালে আবু তালহা ২য় স্থান অর্জন করে ২ লাখ লিবিয়ান দিনার পুরস্কার লাভ করেন এবং একই বছরে মুস্তাফিজুর রহমান গাজী তাফসির বিভাগে ৬ষ্ঠ স্থান অর্জন করেন। ২০২৪ সালে মাহমুদুল হাসান তাফসির বিভাগে সম্মানজনক সাফল্য অর্জন করেন। সর্বশেষ ২০২৫ সালে হাফেজ আনাস বিন আতিক হিফজ বিভাগে তৃতীয় স্থান অর্জন করে দেশের জন্য নতুন গৌরব বয়ে আনেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ