বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

কোরআন অবমাননাকারীকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে: খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রকাশ্যে পবিত্র কোরআনকে অবমাননাকারী শিক্ষার্থী অপূর্ব পালের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে খেলাফত মজলিস।

সোমবার (৬ অক্টোবর) এক বিবৃতিতে খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, বিশ্বাবাসীকে পথপ্রদর্শনের জন্য মহান আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ মহাগ্রন্থ আল কোরআনের অবমাননা কোনো মুসলমান সহ্য করতে পারে না। এই ধরনের ধৃষ্টতাকারীকে প্রশাসন ইতিমধ্যে গ্রেফতার করলেও আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

তারা বলেন, নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পালকে প্রথম দিকে মানসিক ভারসাম্যহীন আখ্যা দিয়ে এই জঘন্য কর্মকাণ্ডের দায় থেকে তাকে বাঁচানোর অপচেষ্টা করা হয়েছিল। সাধারণ শিক্ষার্থীরা উক্ত ঘটনায় চরম ধৈর্য্যরে পরিচয় দিলেও প্রশাসন তাৎক্ষণিকভাবে তাকে গ্রেফতার ও শাস্তির আওতায় আনতে ব্যর্থ হয়েছে। আমরা পবিত্র কুরআন অবমাননার ঘটনায় তীব্র নিন্দা জানাই।

খেলাফত মজলিসের আমির ও মহাসচিব বলেন, বাংলাদেশের মতো মুসলিম সংখ্যাগরিষ্ঠ ও ধর্মীয় সৌহার্দ্যপূর্ণ দেশে দেখা যাচ্ছে, ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিধান ও ভক্তির জায়গার উপর বারবার আঘাত হানা হচ্ছে। একশ্রেণি ইসলাম বিদ্বেষীদের এসব উস্কানীমূলক কর্মকাণ্ড সাধারণ মানুষ কখনো মেনে নিতে পারে না। এসব ক্ষেত্রে প্রশাসনকে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং উস্কানীদাতাকে দ্রুত আইনের আওতায় আনতে হবে। এসব অপরাধ নির্মূলে প্রয়োজনে আরো কঠোর আইন তৈরি করতে হবে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ