বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

রোহিঙ্গা ক্যাম্পে ইমামদেরকে প্রশিক্ষণ দেবে তুরস্কের দিয়ানাত ফাউন্ডেশন: ধর্ম উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রোহিঙ্গা ক্যাম্পে অবস্থানরত ইমামদের প্রশিক্ষণ দেবে তুরস্কের দিয়ানাত ফাউন্ডেশন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধান ও গাইডলাইন অনুসারে এই প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হবে।

মঙ্গলবার (৭ অক্টোবর) সচিবালয়ে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সাথে দিয়ানাত ফাউন্ডেশনের একটি প্রতিনিধি দলের সাক্ষাৎকালে এ বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরে ঐকমত্যে পৌঁছেছে প্রতিষ্ঠান দুটির প্রধানেরা। ধর্ম উপদেষ্টা বলেন, তুরস্কের সাথে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত বন্ধুত্বপূর্ণ ও সুদৃঢ়। বাংলাদেশ তুরস্কের সাথে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকে। তিনি বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে তুরস্ক সরকার ও দিয়ানাত ফাউন্ডেশনের সহযোগিতা কামনা করেন।
 
দিয়ানাত ফাউন্ডেশন প্রতিনিধি দলের প্রধান ও ফাউন্ডেশনটির ডেপুটি জেনারেল ম্যানেজার রেসেপ সুকুর বলকান বলেন, বিশ্বের অন্যতম বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে বাংলাদেশের উন্নয়নে কাজ করতে দিয়ানাত ফাউন্ডেশন অত্যন্ত আগ্রহী। রোহিঙ্গা ক্যাম্পের মসজিসমূহের ইমামদের প্রশিক্ষণ, তাদের আয়বর্ধক কর্মকাণ্ড-ে সম্পৃক্তকরণ, ক্যাম্পে আশ্রিতদের স্বাস্থ্যসেবা প্রদান, স্যানিটেশন ও পরিবেশের উন্নয়নে ইসলামিক ফাউন্ডেশনের গাইডলাইন অনুসরণে এই ফাউন্ডেশন কাজ করতে চায়। এছাড়া, বাংলাদেশের অন্যান্য এলাকাতে মানবসেবায় এ ফাউন্ডেশন কাজ করতে ইচ্ছুক।

এ বিষয়ে তিনি ধর্ম উপদেষ্টার সহায়তা কামনা করেন। উপদেষ্টা দিয়ানাত ফাউন্ডেশনকে কার্যক্রম শুরু করার বিষয়ে নিয়মানুসারে আনুষ্ঠানিকতা সম্পন্ন করার আহ্বান জানান। এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতারও আশ্বাস দেন তিনি।

এছাড়া, ইফা ও দিয়ানাত ফাউন্ডেশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়টিও এগিয়ে নেয়ার অনুরোধ করেন উপদেষ্টা। এ সময় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আঃ ছালাম খান, উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ ও দিয়ানাত ফাউন্ডেশনে দক্ষিণ এশিয়া প্যাসিফিক সমন্বয়কারী, তুর্কি দূতাবাসের ধর্মীয় সেবা সমন্বয়কারীসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ