বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

ফিলিস্তিনিদের অদম্য স্পৃহা একদিন তাদের মুক্তি এনে দেবে: পরিবেশ উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ফিলিস্তিনিদের স্পৃহা অদম্য। তারা অন্যায় ও অসত্যের মুখোমুখি হয়েও সত্য ও ন্যায়ের পথে লড়াই চালিয়ে যাচ্ছে।নিকট ভবিষ্যতে আমরা এমন এক প্যালেস্টাইনকে দেখব, যেখানে মানুষ আর বন্দি থাকবে না। 

বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ঐতিহাসিক লালবাগ কেল্লায় ওস্তাদ আলাউদ্দিন খাঁ-এর ১৬৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত শাস্ত্রীয় সংগীতানুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে তিনি এ কথা বলেন।  

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, পরিবেশ আন্দোলন, শিশু অধিকার কিংবা নারী অধিকার আন্দোলন—সবই এক অভিন্ন মানবিক মূল্যবোধে যুক্ত। সুইডিশ তরুণ পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গের প্যালেস্টাইনের মুক্তি আন্দোলনে অংশগ্রহণ তারই প্রমাণ।  

তিনি উল্লেখ করেন, একজন পরিবেশ কর্মী গ্রেপ্তার হলে বিশ্বব্যাপী প্রতিবাদের ঝড় ওঠে। সব আগ্রাসন একদিন পরাজিত হবে এবং ফিলিস্তিনের অদম্য জনগণ অবশ্যই স্বাধীন হবে। তিনি আহ্বান জানান, নিজ নিজ অবস্থান থেকে সবাইকে ফিলিস্তিনের মুক্তির জন্য কাজ করতে হবে।

অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বক্তব্য দেন। তারা ফিলিস্তিনের মুক্তিকামী মানুষের প্রতি সংহতি প্রকাশ করেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন একুশে পদকপ্রাপ্ত সংস্কৃতি কর্মী, অভিনেতা ও পরিচালক আফজাল হোসেন। এ সময় কূটনীতিক, শিল্পী ও সংস্কৃতি অনুরাগীরা উপস্থিত ছিলেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ