বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

হামাস-ইসরায়েলের সংলাপকে স্বাগত জানাল পররাষ্ট্র মন্ত্রণালয়


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় যুদ্ধ বন্ধের লক্ষ্যে হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান সংলাপকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মন্ত্রণালয়টি।

এতে বলা হয়েছে, বাংলাদেশ বিশ্বাস করে, কূটনীতি ও সংলাপই যে কোনো সংঘাত সমাধানের একমাত্র উপায়। গাজা সংকটের অবসান ঘটাতে এই গুরুত্বপূর্ণ কূটনৈতিক উদ্যোগকে সহজ করার জন্য সকল অংশীদারদের প্রচেষ্টার প্রশংসা করে ঢাকা। বাংলাদেশ আশা করে, এই প্রক্রিয়াটি তাৎক্ষণিক যুদ্ধবিরতি, মানবিক সহায়তা পুনরুদ্ধার এবং গাজার জনগণের বিশাল দুর্ভোগের অবসান ঘটাবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ আশা করে, সংলাপের মাধ্যমে গাজায় চলমান যুদ্ধের অবসান ঘটিয়ে এই কূটনৈতিক প্রক্রিয়া একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র বাস্তবায়নের পথ প্রশস্ত করবে।

আরও বলা হয়, বাংলাদেশ গাজায় শান্তি বজায় রাখতে এবং পুনর্গঠন প্রক্রিয়ায় অবদান রাখতে প্রস্তুত। ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমান্তের ভিত্তিতে দ্বি-রাষ্ট্র সমাধানের প্রতি অটল সমর্থন পুনর্ব্যক্ত করে ঢাকা, যার মধ্যে পূর্ব জেরুজালেম হবে ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ