বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানে অবিলম্বে গণভোট দিন: নেজামে ইসলাম পার্টি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আজ ১৪ অক্টোবর ২০২৫/ সকাল ১১টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এর উত্তর গেটে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ঢাকা মহানগর এর উদ্যোগে ৫ দফা দাবী বাস্তবায়নের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

মহানগর আমীর প্রিন্সিপাল মাওলানা আবু তাহের খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন সঞ্চালনায় ছিলেন মহানগর এর ভারপ্রাপ্ত সেক্রেটারি মুফতী দ্বীনে আলম হারুনী।

জুলাই সনদের আইনি ভিত্তি, শাপলা ও জুলাই গণহত্যার দ্রুত বিচার, ফ্যাসীবাদী আওয়ামিলীগ ও তার দোসর জাপা সহ ১৪ দলীয় জোটের কার্যক্রম নিষিদ্ধ এবং দ্রুত বিচার এবং শিক্ষা প্রতিষ্ঠানে গানের শিক্ষক বাতিল করে ধর্মীয় শিক্ষক নিয়োগের ৫দফা দাবীতে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠন এর সিনিয়র নায়েবে আমীর আল্লামা আবদুল মাজেদ আতহারী, প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠন এর মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার।

নেতৃবৃন্দ বলেন জুলাই রক্তঝরা ঐতিহাসিক গণ অভূথ্যানের মাধ্যমে বাংলাদেশ থেকে ফ্যাসীবদে উৎখাত হয়েছে বাংলাদেশ যেন আর কোনদিন ফ্যাসীবাদ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে তা নিশ্চিত করতে অবশ্যই জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করতে হবে,  এবং তার চুড়ান্ত অনুমোদনের নিমিত্তে দ্রুত গণভোট দিতে হবে। বক্তাগণ বলেন রক্তের উপর প্রতিষ্ঠিত ইন্টেরিম গভর্নমেন্ট গণভোট দিতে বিলম্ব করলে অথবা জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানে গড়িমসি করলে আন্দোলন ভিন্ন মাত্রায় মোর নিবে। উক্ত মানববন্ধনে আরও বক্তব্য রাখেন সংগঠন এর সহকারী অর্থ সচিব জনাব আনওয়ারুল কবীর, নরসিংদী জেলা আহবায়ক মাওলানা শফিকুল ইসলাম,  তেজগাঁও জোনের আমীর মাওলানা আশরাফুল আলম, কেন্দ্রীয় সদস্য মাওলানা আতিকুর রহমান সিদ্দিকী, মাওলানা সিরাজুল ইসলাম, হাফেজ মাওলানা সালাহউদ্দিন ও ছাত্র সমাজের সভাপতি বি এম আমীর জেহাদি প্রমূখ।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ