বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

ক্ষমতা হস্তান্তর, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে করতে চাই : ধর্ম উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ধর্ম উপদেষ্টা ড. আ.ফ.ম খালিদ হোসেন বলেছেন, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে এনসিপি অংশগ্রহণ না করলেও পরবর্তী যেকোনো সময় অংশগ্রহণ করার সুযোগ আছে। তাদের যে ডিমান্ডগুলো আছে এগুলো সরকার বিবেচনা করবে। যদি তাদের সঙ্গে সমঝোতায় আসা যায়, তাহলে তারা স্বাক্ষর করবে এবং এটা বলা আছে যারা স্বাক্ষর করতে পারবেন না, তারা পরবর্তী সময়ে স্বাক্ষর করতে পারবে।

শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় আশুলিয়ার বাইপাইল এলাকার 'সাভার বন বিহারে' বৌদ্ধদের কঠিন চীবর দান অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, এ দেশ আমার, এ দেশ আমাদের। আমরা এদেশের ক্রুশিয়াল মোমেন্টে, অত্যন্ত জটিল সময়, কঠিন সময়ে দেশের দায়িত্ব নিয়েছি। যখন আমাদের পলিটিক্যাল স্ট্যাবলিটি ছিল না, সাস্টেইনেবল ইকোনমি ছিল না,  'ল' অ্যান্ড অর্ডার সিচুয়েশনে একবারেই ছিল না, পুলিশ তখন মাঠে নেই, ছাত্ররা ট্রাফিকের দায়িত্ব পালন করেছে, এরকম সময়ে আমরা দায়িত্ব নিয়ে ১৫ মাস অতিক্রম করেছি।

নির্বাচন সম্পর্কে তিনি বলেন, অনেক চেষ্টা করেছি, আমরা রাতদিন পরিশ্রম করছি এবং একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা ইলেক্টেড সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে চাই। আমরা গৌরবের অংশীদার হতে চাই।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ