বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

অগ্নিদুর্ঘটনা নিয়ন্ত্রণে বাংলাদেশের সহায়তা করতে চায় ইতালি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ ও ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে ইতালির রোমে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অগ্নিদুর্ঘটনায় তদন্ত সক্ষমতা বাড়ানো, প্রযুক্তিগত সহায়তা, অগ্নিদুর্ঘটনা নিয়ন্ত্রণে প্রশিক্ষণ, অনিয়মিত অভিবাসন এবং মানব পাচার নিয়ে আলোচনা হয়।

শনিবার (১৮ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের পক্ষে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) এবং ইতালির পক্ষে সে দেশের ইন্টেরিয়র মিনিস্টার মাতিও পিয়ানতিদোসি নেতৃত্ব দেন।

ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে অনিয়মিত অভিবাসন, মানবপাচার, অর্থ পাচার ও আর্থিক অপরাধ প্রতিরোধ এবং অগ্নিদুর্ঘটনায় তদন্ত সক্ষমতা বাড়ানোসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হয়।

বৈঠকে উভয় দেশ অভিবাসন ব্যবস্থাপনা ও পাচার রোধে যৌথ নিরাপত্তা সংলাপ, গোয়েন্দা তথ্য বিনিময় এবং আইন প্রয়োগকারী সংস্থার যৌথ অভিযান পরিচালনার বিষয়ে সম্মত হয়। এ ছাড়া মানবপাচার মোকাবেলায় যৌথ টাস্ক-ফোর্স গঠন, ভুক্তভোগীদের পুনর্বাসন এবং বৈধ অভিবাসনের সুযোগ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়। 

বৈঠকে আর্থিক অপরাধ প্রতিরোধে পারস্পরিক আইনি সহায়তা চুক্তি ও প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষরের প্রস্তাব করা হয়।

পাশাপাশি ফরেনসিক তদন্ত ও সম্পদ পুনরুদ্ধারে সক্ষমতা বাড়ানোর উদ্যোগের বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশের অগ্নিদুর্ঘটনায় তদন্ত সক্ষমতা বাড়াতে প্রযুক্তিগত সহায়তা ও প্রশিক্ষণ দেওয়ার আশ্বাস দেয় ইতালি।
বৈঠকে উভয় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ভবিষ্যৎ সহযোগিতা ও অংশীদারির একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ