বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা হারিয়েছে বাংলাদেশি পাসপোর্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিশ্বব্যাপী ভিসা নিষেধাজ্ঞা কঠোর হওয়ায় আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা হারাচ্ছে বাংলাদেশের পাসপোর্ট। 

যুক্তরাজ্যভিত্তিক হেনলি অ্যান্ড পার্টনার্সের প্রকাশিত গ্লোবাল পাসপোর্ট সূচকে বিশ্বের সপ্তম দুর্বলতম পাসপোর্ট বিবেচিত হচ্ছে বাংলাদেশের পাসপোর্ট। ২০২৫ সালে প্রকাশিত ১০৬টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১০০তম। 

অর্থনৈতিক উন্নতি সত্ত্বেও উন্নত ও উন্নয়নশীল অনেক দেশ বাংলাদেশিদের ভিসা দিতে অনাগ্রহ প্রকাশ করছে।

অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, ভিসার অপব্যবহার, অবৈধ অভিবাসন এবং কিছু বাংলাদেশির বিদেশে অপরাধমূলক কর্মকাণ্ড দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। ফলে অনেক দেশ এখন প্রবেশের আগে কঠোর যাচাই-বাছাই চালাচ্ছে।

জানা গেছে, অনেক বাংলাদেশি ভ্রমণ ভিসায় বিভিন্ন দেশে গিয়ে অবৈধভাবে কাজ করতে সেখানে অতিরিক্ত সময় অবস্থান করেন এবং পরে আটক ও নির্বাসিত হন। অনেকে আবার ভ্রমণ ভিসা ব্যবহার করে অবৈধভাবে তৃতীয় দেশে চলে যান।

এ ধরনের আচরণ মানুষের সুনাম নষ্ট করছে বলে মত সংশ্লিষ্টদের। 

কিছু দেশ এমনও অভিযোগ করেছে যে, বাংলাদেশি ভ্রমণকারীরা অবৈধভাবে তৃতীয় দেশে প্রবেশের জন্য ট্রানজিট রুট ব্যবহার করে।

সাবেক কূটনীতিক মুনশি ফয়জ আহমদের মতে, বিদেশে কিছু নাগরিকের অসদাচরণ ও অবৈধ কর্মকাণ্ডের কারণে বাংলাদেশের প্রতি আস্থা কমেছে। একসময় যেসব দেশে ভিসা ছাড়াই যাওয়া যেত, এখন সেসব দেশেও ভিসা বাধ্যতামূলক হয়েছে। 

এমনকি ভিসা নিয়েও বিমানবন্দরে বাংলাদেশি যাত্রীদের অতিরিক্ত জিজ্ঞাসাবাদ ও তল্লাশির মুখে পড়তে হচ্ছে, শুধুমাত্র পাসপোর্টের পরিচয়ের কারণেই।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ