বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

মেট্রোরেল চলাচলে সময় বাড়লো এক ঘণ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানী ঢাকার জনপ্রিয় গণপরিবহন মেট্রোরেল চলাচলের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ৬টায় প্রথম ট্রেন চালুর মাধ্যমে নতুন সময়সূচি কার্যকর হয়েছে। এখন থেকে প্রতিদিন সকালে মেট্রোরেল চালুর সময় ও রাতে বন্ধের সময় আধা ঘণ্টা করে বাড়ানো হয়েছে। সময় বাড়ানোয় সন্তোষ প্রকাশ করেছেন যাত্রীরা।

সকাল সাড়ে ৬টায় উত্তরা-উত্তর মেট্রো স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশে প্রথম ট্রেন ছাড়ে। যা এতদিন ছাড়তো সকাল ৭টা ১০ মিনিটে। রাতে মতিঝিল থেকে ট্রেন ছাড়ে রাত ১০টা ১০ মিনিটে। শুধু তাই নয়, সপ্তাহের শুক্রবার মেট্রোরেল চালু হবে আগের বিকেল ৩টার বদলে আড়াইটায়।

প্রতিদিন উত্তরা থেকে মতিঝিল রুটে চার লাখের বেশি যাত্রী যাতায়াত করেন। যাত্রীরা ট্রিপ সংখ্যা বাড়ানোর দাবিও জানিয়েছেন। এ বিষয়ে ডিএমটিসিএল জানিয়েছে, ট্রিপ বাড়াতে পরীক্ষা-নিরীক্ষা চলছে। সব ঠিক থাকলে নভেম্বরের মাঝামাঝি থেকে ট্রিপ বাড়ানো সম্ভব হবে। এরআগে, গত বুধবার (১৫ অক্টোবর) মেট্রোরেল নির্মাণ-পরিচালনার দায়িত্বে থাকা সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) ট্রেন চলাচলে সময় বাড়ানোর বিষয়টি জানায়। ডিএমটিসিএল সূত্র জানায়, মেট্রোরেল চলাচলের সময় ও ট্রিপের সংখ্যা বাড়ানোর বিষয়ে চলতি বছরের গত সেপ্টেম্বর মাসে সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ