বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

ইবতেদায়ী শিক্ষকদের ন্যায্য দাবিতে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের জোরালো সমর্থন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নন-এমপিও ইবতেদায়ী মাদরাসা শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবিতে আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন ও সংহতি জানিয়েছে শিক্ষক-কর্মচারী ঐক্য জোট। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সংগঠনের চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে নন-এমপিও ইবতেদায়ী মাদরাসার শিক্ষক ও কর্মচারীরা দীর্ঘদিনের অবহেলা ও বঞ্চনার প্রতিবাদে রাজপথে নেমেছেন। তাঁদের দাবি— দ্রুত এমপিওভুক্তির আওতায় আনা, ন্যায্য বেতন-ভাতা নিশ্চিত করা, চাকরির নিরাপত্তা প্রদান এবং মানবিক জীবনযাপনের সুযোগ সৃষ্টি করা।

ঐক্য জোট মনে করে, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন তখনই সম্ভব যখন প্রাথমিক পর্যায়ের প্রতিটি শিক্ষককে রাষ্ট্রীয় স্বীকৃতি ও আর্থিক সুরক্ষা দেওয়া হবে। অথচ নন-এমপিও এবতেদায়ী মাদরাসার শিক্ষকরা বছরের পর বছর ধরে অমানবিক কষ্টে জীবনযাপন করছেন— যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বিজ্ঞপ্তিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বলা হয়, শিক্ষকদের যৌক্তিক দাবি উপেক্ষা করে তাঁদের আন্দোলনকে অবহেলার চোখে দেখা হচ্ছে। এটি শুধু শিক্ষকদের প্রতি নয়, গোটা শিক্ষা ব্যবস্থার প্রতি এক ধরনের অবমাননা।

এই প্রেক্ষাপটে শিক্ষক-কর্মচারী ঐক্য জোট ঘোষণা করেছে যে তারা নন-এমপিও ইবতেদায়ী মাদরাসা শিক্ষক-কর্মচারীদের আন্দোলনের সঙ্গে সম্পূর্ণভাবে একামত ও সংহতি প্রকাশ করছে। প্রয়োজনে তারা মাঠে ও রাজপথে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করবে।

সংগঠনটি সরকারের প্রতি চার দফা দাবি জানিয়েছে- ১️. অবিলম্বে নন-এমপিও ইবতেদায়ী মাদরাসাগুলোকে এমপিওভুক্ত করা। ২️. বকেয়া ভাতা ও সম্মানী প্রদানের ব্যবস্থা করা। ৩️. শিক্ষকদের চাকরির নিরাপত্তা ও পদোন্নতির নীতিমালা প্রণয়ন করা। ৪️. জাতীয় শিক্ষানীতিতে ইবতেদায়ী মাদরাসা শিক্ষার মর্যাদা নিশ্চিত করা।

বিজ্ঞপ্তির শেষে অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, আমরা বিশ্বাস করি, শিক্ষকদের মুখে হাসি ফিরলে শিক্ষার মানও উন্নত হবে। তাই সরকারের প্রতি আহ্বান— দ্রুত ইতিবাচক পদক্ষেপ নিয়ে এই অচলাবস্থা দূর করুন।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ