বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

সরকারের সিদ্ধান্তের ওপর ইসিকে অটল থাকার আহ্বান জামায়াতের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশনের (ইসি) কাছে ১৮ দফা দাবি পেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের দেওয়া দাবিতে গণভোটের বিষয়টিও গুরুত্ব দিয়ে উল্লেখ করা হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বেলা ১২টা ১০ মিনিটে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসে জামায়াতের সাত সদস্যের প্রতিনিধি দল। দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার নেতৃত্ব দেন প্রতিনিধি দলকে। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ও অন্যান্য কমিশনার উপস্থিত ছিলেন।

প্রায় দুই ঘণ্টা বৈঠক শেষে দুপুর সোয়া ২টার দিকে সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরওয়ার জানান, ১৮ দফা দাবির মধ্যে অন্যতম ছিল অবাধ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা, সব রাজনৈতিক দলের সভা-সমাবেশের স্বাধীনতা বজায় রাখা এবং প্রশাসনিক হস্তক্ষেপ রোধ করা।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, সংসদ নির্বাচনের চার মাস আগেই লেভেল প্লেয়িং ফিল্ড নষ্টের প্রবণতা দেখা গেছে। আমরা নির্বাচন কমিশনকে বলেছি, সরকারের যেসব সিদ্ধান্ত হয়েছে সেগুলোর ক্ষেত্রে তারা যেন দৃঢ় অবস্থানে থাকেন।

তিনি আরও বলেন, আমরা চাই নির্বাচন কমিশন প্রকৃত অর্থে স্বাধীনভাবে কাজ করুক, যাতে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ