বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

বাংলাদেশে সৌদি সরকারের পাঠানো কোরবানির মাংস বিতরণ শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশি দুঃস্থদের জন্য সৌদি সরকারের পাঠানো কোরবানির মাংস বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। আজ বুধবার দুপুরে রাজধানীর বারিধারায় সৌদি দূতাবাসে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ বিন জাফের বিন আবিয়াহ তা উদ্বোধন করেন। 

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশের দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আব্দুর রশিদ (প্রশাসন), দুর্যোগ ব্যাবস্থাপনা অধিদপ্তরের উপসচিব মো. জাহাঙ্গীর আলী খান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশিয়ার পরিচালক মো. মোস্তফা জামিল খান, কোরবানির মাংস বিতরণ প্রকল্প ‘উদহিয়াহ’-এর প্রতিনিধি আহমেদ আল-জাহরানি ও উপ-রাষ্ট্রদূত ইব্রাহিম আল-আহমারি। 

মক্কা শহর ও পবিত্র স্থানগুলোর রয়েল কমিশনের তত্ত্বাবধানে ‘উদহিয়াহ’ প্রকল্পের সহযোগিতায় এই উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে।

বাংলাদেশের মতো দেশগুলোতে দাতব্য কাজের ধারাবাহিকতা হিসেবে রাজকীয় সৌদি সরকার এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। 

‘উদহিয়াহ’-এর মাধ্যমে সৌদি সরকারের দাতব্য কার্যক্রম এবং নিয়মিত বাস্তবায়িত মানবিক ও ত্রাণ প্রকল্প বাস্তবায়ন করা হয়। এর মাধ্যমে বাংলাদেশে ৪০ হাজার কোরবানির পশু বিতরণ করা হয় এবং এসব মাংসের পরিমাণ ৩৭২ টন। দেশের ৬৪ জেলার দরিদ্রদের মধ্যে বিতরণ করতে ইতিমধ্যে সরকারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ