বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

আসন্ন জাতীয় নির্বাচনে পুলিশকে শতভাগ নিরপেক্ষ থাকতে হবে: ডিএমপি কমিশনার


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, আসন্ন সংসদ নির্বাচনে কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির প্রতি দুর্বলতা দেখানো যাবে না। পুলিশকে শতভাগ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে যেতে হবে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপির গ্র্যান্ড কল্যাণ সভায় পুলিশ সদস্যদের উদ্দেশে এমন কথা বলেন তিনি। 

ডিএমপি কমিশনার বলেন, ফেব্রুয়ারির সাধারণ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন এই দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে সেজন্য আমাদের দায়িত্ব পালন করতে হবে। এ সময় ২০১৮ সালের নির্বাচনের সঙ্গে জড়িতদের বিচারের মুখোমুখি দাঁড় করানো অতীব প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, অনেক ত্যাগ-তিতীক্ষার মাধ্যমে আমরা বর্তমান অবস্থায় এসে পৌঁছেছি। বেআইনি সমাবেশ মোকাবেলায় সতর্ক থাকতে হবে। পাশাপাশি জনগণের সাথে দুরত্ব বা ভুল বোঝাবুঝি হয় এরকম কর্মকাণ্ড যথাযথভাবে এড়িয়ে চলতে হবে।

এ বিশেষ অনুষ্ঠানে ডিএমপি কমিশনার পুলিশ সদস্যদের বক্তব্য শোনেন এবং তাদের সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন।

এছাড়া সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. সরওয়ার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) এস এন মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলামসহ বিভিন্ন পদমর্যাদার ৮৫০ জন পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ